সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের দুনিয়ার গতি আরও বাড়াতে চলেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড৷ সঙ্গী মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ দুই কোম্পানি গাঁটছড়া বাঁধতে চলেছে নতুন অঙ্গীকার নিয়ে৷ ভারতবর্ষের মানুষকে 5G পরিষেবা দেওয়া৷
তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে রক্ত বিক্রির সিদ্ধান্ত ২ আদিবাসী ছাত্রীর
দেশের ৯০ শতাংশ মানুষের কাছে জিও পৌঁছে যেতে চায় রিলায়েন্স৷ আর সবাইকে দিতে চায় উন্নত পরিষেবা৷ পরিষেবার এই মান 4G থেকে 5G-তে উন্নীত করতে চায় মুকেশ আম্বানির কোম্পানি৷ সেই কারণেই স্যামসাংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা৷ জানা গিয়েছে, রিলায়েন্স জিও-র এলটিই নেটওয়ার্ককে আরও উন্নত করবে স্যামসাং৷ সেই সঙ্গে সংযুক্ত হবে 5G স্পিডও৷ পরিষেবা যতটা গতিশীল করার চেষ্টা করা হবে, ততটাই নির্বিঘ্নে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে৷
ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প
মাত্র ১৭০ দিনে ১০ কোটি গ্রাহকের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে রিলায়েন্স৷ সম্প্রতি মুকেশ আম্বানির টাকা খরচ করে প্রিমিয়াম অফারের ঘোষণার পরও সেই উৎসাহে ভাটা পড়বে না বলেই অভিমত বিশেষজ্ঞদের৷ জিওর এই বিপ্লবের অংশীদার হতে পেরে খুশি বলে জানিয়েছেন স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর নেটওয়ার্ক বিজনেসের প্রধান ইয়াংকি কিম৷ তবে নতুন এই পরিষেবা ফ্রি হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?