সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরেই ভারতীয় কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল। কৃষক এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবনযাপনে আমূল বদল আনার কারিগর তিনি। সেই বিখ্যাত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন (MS Swaminathan) প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
১৯২৫ সালের ৭ আগস্ট জন্ম স্বামীনাথনের। দীর্ঘদিন কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শংকর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন তিনি। ধানের নতুন নতুন প্রজাতি আবিষ্কারের জন্য গোটা বিশ্বে স্বীকৃত স্বামীনাথন। ছয়ের দশকে যে সবুজ বিপ্লব ভারতীয় কৃষি ব্যবস্থা তথা সার্বিকভাবে ভারতের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিল, সেটিও মূলত তাঁর মস্তিষ্কপ্রসূত। স্বামীনাথনকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
দীর্ঘ কর্মজীবনে একাধিক গবেষণা সংস্থার এবং সরকারি পদে আসীন ছিলেন স্বামীনাথন। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন। তিনি আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। দীর্ঘদিন যুক্ত ছিলেন যোজনা কমিশনের সঙ্গেও।
কৃষি গবেষণায় অবদানের জন্য বহু সম্মানও পেয়েছেন। ভারত সরকার তাঁকে তিনবার পদ্ম সম্মান পেয়েছেন। ১৯৮৭ সালে প্রথম বার বিশ্ব খাদ্য পুরস্কারও তাঁকেই দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি পান রামন ম্যাগসাইসাই সম্মান। ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার। তাঁর প্রয়াণে কৃষি বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বিরাট শূন্যতা তৈরি হল।
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!