সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রভাত জানিয়ে দিব্যি লাইভ শো শুরু করেছিলেন সঞ্চালক৷ লাইভ শো-তে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন সম্পাদক রীতা জিতেন্দ্র৷ অনুষ্ঠানও এগোচ্ছিল ঠিকঠাক৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ বাধ্য হয়েই মুহূর্তের মধ্যে শো বন্ধ করে দিতে হল আয়োজকদের৷
[বিলাসবহুল জীবনযাত্রায় মজেছে শীর্ষ নেতৃত্ব, দল ছাড়ছেন বীতশ্রদ্ধ মাওবাদী সদস্যরা]
সোমবার সকালে শ্রীনগর দুরদর্শনে চলছিল ‘গুড মর্নিং কাশ্মীর’ শো৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীতা জিতেন্দ্র৷ জম্মু-কাশ্মীরের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি৷ তবে বর্তমানে লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতেন রীতা৷ সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি৷ বেশ খোশমেজাজেই কথাবার্তা চলছিল৷ উপস্থাপক দেখেন, আচমকাই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন রীতা৷ ধীরে ধীরে মাথা নিচু করে পড়ে যাচ্ছেন৷ আচমকাই অচৈতন্য হয়ে পড়েন তিনি৷ তড়িঘড়ি ওই চ্যানেলের কর্মীরা তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷ চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন রীতা জিতেন্দ্র৷ এরপরই তাঁর মরদেহ জম্মুতে পাঠিয়ে দেওয়া হয়৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় রীতা জিতেন্দ্রর৷
[নয়া আইনে চাকরিস্থলে যৌনতাও ঘুষ, ধরা পড়লেই হবে শাস্তি]
ওই টিভি শো-র সঞ্চালক জানান, রীতা জিতেন্দ্র মৃত্যুর আগে পর্যন্ত তাঁর লেখালেখি নিয়েই আলোচনা করছিলেন৷ এমন ঘটনার আগে কখনও মুখোমুখি হননি বলেও জানান তিনি৷
সর্বশেষ খবর
-
‘গণ অনুষ্ঠানে ধাপ্পাশ্রী দেওয়া হোক’, নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙা’ নিয়ে কটাক্ষ ঋতব্রতর
-
পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল
-
অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! কুলতলির গ্রামের পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও
-
দেশের সব বিক্ষোভকারীদের একছাতায় আনার চেষ্টা! গান্ধীজয়ন্তীর পরই ‘ডিজিটাল সত্যাগ্রহ’ শুরু রাহুলের
-
রাতে অশান্তি, সকালে নেশাগ্রস্ত অবস্থায় অগ্নিকাণ্ড! বায়রনের বাড়িতে আগুনে ঘনীভূত রহস্য