সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশমা কুরেশি, বয়স উনিশ৷ অ্যাসিড অ্যাটাকে তাঁর মুখের সৌন্দর্য হয়তো তথাকথিতভাবে নষ্ট হয়ে গিয়েছে৷ হয়তো শেষ হয়ে গিয়েছে তাঁর রূপের মহিমা৷ কিন্তু সৌন্দর্য কি এতই সস্তা? যা কারও কুমতলবের কাছে এক নিমেষে শেষ হয়ে যায়? অ্যাসিড মুখ পোড়াতে পারলেও স্বপ্ন পুড়িয়ে ফেলার ক্ষমতা বোধহয় তার নেই৷ আর তাই রেশমা শত ঝড়ঝাপটা অতিক্রম করেও নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে গেলেন আরও একধাপ৷ ফ্যাসনিস্তা রেশমা চলতি বছরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটতে চলেছেন৷
এফটিএল- মোডা নামক একটি সংস্থা তাঁকে ফ্যাশন উইকে অংশগ্রহণ করার সুযোগ করে দিল৷
খবরটি জানতে পেরে রেশমা প্রথমটায় বিশ্বাস করতেই পারেননি৷ তারপর চোখের জলে বুঝিয়ে দিয়েছেন তাঁর সীমাহীন আনন্দ৷ জানিয়ে দিয়েছেন বহু লোকের সামনে সোজা তাকিয়ে ব়্যাম্পে হেঁটে যেতে তাঁর বিন্দুমাত্র অসুবিধা হবে না৷ তাঁর সৌন্দর্য অ্যাসিডের আঘাতে নষ্ট করা সম্ভব নয়৷
আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এই ফ্যাশন শো৷ আর তাতেই অংশগ্রহণ করবেন রেশমা৷
তাঁর এই এগিয়ে চলাই হবে আগামী দিনের বহু হারতে বসা মানুষের বেঁচে থাকার আর স্বপ্ন দেখার অনুপ্রেরণা৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?