Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

অ্যাসিড আক্রান্ত রেশমা হাঁটবেন নিউ ইয়র্কের ব়্যাম্পে

ফ্যাসনিস্তা রেশমা চলতি বছরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটতে চলেছেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:০৮

options
link
অ্যাসিড আক্রান্ত রেশমা হাঁটবেন নিউ ইয়র্কের ব়্যাম্পে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশমা কুরেশি, বয়স উনিশ৷ অ্যাসিড অ্যাটাকে তাঁর মুখের সৌন্দর্য হয়তো তথাকথিতভাবে নষ্ট হয়ে গিয়েছে৷ হয়তো শেষ হয়ে গিয়েছে তাঁর রূপের মহিমা৷ কিন্তু সৌন্দর্য কি এতই সস্তা? যা কারও কুমতলবের কাছে এক নিমেষে শেষ হয়ে যায়? অ্যাসিড মুখ পোড়াতে পারলেও স্বপ্ন পুড়িয়ে ফেলার ক্ষমতা বোধহয় তার নেই৷ আর তাই রেশমা শত ঝড়ঝাপটা অতিক্রম করেও নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে গেলেন আরও একধাপ৷ ফ্যাসনিস্তা রেশমা চলতি বছরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটতে চলেছেন৷

এফটিএল- মোডা নামক একটি সংস্থা তাঁকে ফ্যাশন উইকে অংশগ্রহণ করার সুযোগ করে দিল৷

Advertisement

খবরটি জানতে পেরে রেশমা প্রথমটায় বিশ্বাস করতেই পারেননি৷ তারপর চোখের জলে বুঝিয়ে দিয়েছেন তাঁর সীমাহীন আনন্দ৷ জানিয়ে দিয়েছেন বহু লোকের সামনে সোজা তাকিয়ে ব়্যাম্পে হেঁটে যেতে তাঁর বিন্দুমাত্র অসুবিধা হবে না৷ তাঁর সৌন্দর্য অ্যাসিডের আঘাতে নষ্ট করা সম্ভব নয়৷

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এই ফ্যাশন শো৷ আর তাতেই অংশগ্রহণ করবেন রেশমা৷

তাঁর এই এগিয়ে চলাই হবে আগামী দিনের বহু হারতে বসা মানুষের বেঁচে থাকার আর স্বপ্ন দেখার অনুপ্রেরণা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.