সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তির লোভে শরিকি কোন্দল নতুন কিছু নয়৷ এবার তাঁরই ছায়া বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পরিবারে৷ যাঁরা টুকিটুকি রাজনীতির খবরাখবর রাখেন তাঁরা এতদিনে বুঝে গিয়েছেন নিজের উত্তরসূরি হিসেবে ছোট ছেলে তেজপ্রতাপকেই দেখতে চাইছেন লালু৷ বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবকে সামনে রেখেই লড়তে চলেছে আরজেডি, একথা জেল যাত্রার আগে ঘোষণাও করে গিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ৷ এতদূর পর্যন্ত ঠিকই ছিল সব, গোল বাধল লালুর বড় ছেলে তেজপ্রতাপের একটি টুইটে৷ আরজেডির অন্দরে জোর জল্পনা, ভাই তেজস্বীর সাফল্যে খুঁশি নন তেজপ্রতাপ৷ তিনি নিজেকে বঞ্চিত মনে করছেন৷
[কর্ণাটকে চরমে কংগ্রেস-জেডিএস দ্বন্দ্ব, বিক্ষুব্ধদের স্বাগত জানাল বিজেপি]
मेरा सोंचना है कि मैं अर्जुन को हस्तिनापुर की गद्दी पर बैठाऊं और खुद द्वारका चला जाऊँ।
Advertisementअब कुछेक “चुग्लों” को कष्ट है कि कहीं मैं किंग मेकर न कहलाऊं।।
।। राधे राधे।।
— Tej Pratap Yadav (@TejYadav14) 9 June 2018
গত শনিবার তেজপ্রতাপের একটি টুইটের পর এই জল্পনা আরও বেড়েছে৷ টুইটে তিনি লিখেছেন, ‘অর্জুনকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তিনি দ্বারকায় চলে যেতে যান৷’ জল্পনা বাড়িয়ে তেজপ্রতাপ আরও লেখেন,’ তিনি কিংমেকার হতে চেয়েছিলেন, সেটা অনেকের পছন্দ নয়৷’ তেজপ্রতাপের সমর্থকরা বলতে শুরু করেছেন, আরজেডিতে ক্রমশ গুরুত্ব কমে যাওয়ায় একেবারেই খুঁশি নন বিহারের প্রাক্তন অর্থমন্ত্রী৷ গতমাসেই আরজেডির গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রিকা রাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করেছেন তেজ৷ দলে জামাইয়ের গুরুত্ব কমে যাওয়ায় তিনিও নাকি বেশ অখুশি৷ কদিন আগে তেজপ্রতাপ নিজেই বলেছিলেন, দলের শীর্ষনেতৃত্বের একাংশ তরুণ প্রজন্মের কর্মীদের গুরুত্ব দিতে চাইছেন না৷ এই মন্তব্যে তিনি কী বোঝাতে চাইছিলেন তা অবশ্য স্পষ্ট নয়৷ তবে, তাঁর টুইটের পর পাটনায় জোর জল্পনা শুরু হয়েছে৷ অনেকে বলছেন, দলে আরও গুরুত্বপূর্ণ পদ পেতে চাইছেন লালুপ্রসাদের বড় ছেলে৷
[শিওরে নির্বাচন, রাজ্য সভাপতি নিয়ে চরম অস্বস্তিতে রাজস্থান বিজেপি]
তেজপ্রতাপ নিজে অবশ্য সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন৷ ভাইয়ের সঙ্গে ঝামেলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তেজস্বীর বিরুদ্ধে তাঁর কোনও রাগ নেই, লালুপ্রসাদকেও তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন৷ পারিবারিক ঝামেলার এই গুজব মিথ্যে৷’ তবে, তিনি স্বীকার করে নিয়েছেন, দলে কিছু অসামাজিক লোকজন ঢুকে পড়েছে৷ তারাই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে৷ ১৯-এর আগে পরিবারের এই দ্বন্দ্বের খবর সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে লালুর দল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার