সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাইবাবু রবার্ট বঢরার কার্যকলাপে নির্বাচনের মধ্যেই আবারও অস্বস্তি বাড়ল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেসের৷ রবিবার ভোট দিয়ে সেই ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার বদলে প্যারাগুয়ের পতাকার ইমোজি টুইটারে পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী৷ যাকে ঘিরে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়৷ নেটিজেনদের আক্রমণ, সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত গান্ধী পরিবারের জামাই৷
[ আরও পড়ুন: পুরুষ নয়, ছত্তিশগড়ে প্রমীলা বাহিনীর কাঁধে মাওদমনের গুরুদায়িত্ব ]
রবিবার ষষ্ঠ দফার ভোটে দিল্লিতে ভোট দেন রবার্ট বঢরা৷ এরপর হাতে কালি চিহ্ন দেওয়া ছবি টুইটারে পোস্ট করেন তিনি৷ সঙ্গে লেখেন, ‘‘আমাদের অধিকার, আমাদের শক্তি৷ প্রত্যেরই ভোট দেওয়া উচিত…আমাদের ভালবাসার মানুষদের জন্য একটা সুস্থ ভবিষ্যৎ গড়তে এবং ধর্মনিরপেক্ষ, নিরাপদ দেশ গড়তে, আমাদের সকলের সমর্থন প্রয়োজন৷’’ এই লেখার পাশাপাশি ইমোজিও পোস্ট করেন তিনি৷ আর সেখানেই মারাত্মক ভুল করে বসেন৷ তেরঙ্গার বদলে সেখানে রবার্ট বঢরা ব্যবহার করেন প্যারাগুয়ের জাতীয় পতাকার ইমোজি৷ যাকে কেন্দ্র করে নিন্দা ও কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷
[ আরও পড়ুন: ‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা ]
নেটিজেনদের কেউ কেউ হাসির খোরাক করেন গান্ধী পরিবারের জামাইকে৷ কেউ ছুঁড়ে দেন বিদ্রুপ৷ একজন বঢরাকে সরাসরি প্রশ্ন করেন, আদৌ তিনি ভারতের জাতীয় পতাকা কেমন দেখতে হয়, তা জানেন কি৷ অন্য একজন দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমেই রবার্ট বঢরা নিজেকে প্যারাগুয়ের নাগরিক বলে ঘোষণা করলেন৷ তবে বিতর্ক মাথাচাড়া দিতেই পোস্টটি ডিলিট করে দেন রবার্ট বঢরা৷ এরপর আরও একটি পোস্ট করেন তিনি৷ সেখানে অবশ্য ভারতের জাতীয় পতাকার সঠিক ইমোজি ব্যবহার করেন তিনি৷
#LokSabhaElections2019 pic.twitter.com/YH8kEyI0Rv
— Robert Vadra (@irobertvadra) May 12, 2019
Robert Vadra Declared Himself A Paraguian Citizen On 12th May, 2019
— Amandeep Mathur (@Amandeep1Mathur) May 12, 2019
Kidhar vote dal aaye papu ke jija.
Paraguay me😂. #DeshKeDilMeiModi #papuchorhai #jijachorhai— Barun Mishra (@barunmishra63) May 12, 2019
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের