সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম মেদিনীপুরের জাকপুরে৷ কিন্তু শোভিত হবে দিল্লির রাষ্ট্রপতি ভবনে৷ বাংলার ফুল বিশেষজ্ঞদের তৈরি দু’টি নতুন প্রজাতির গোলাপ খুব শিগগিরি ফুটতে চলেছে রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনে৷ যার নাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও তাঁর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের নাম অনুসারে৷
(অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে ভারত, অধ্যাপকের মন্তব্যে বিতর্কের ঝড়)

নতুন প্রজাতির এই ফুলগুলি তৈরি করেছেন জাকপুরের পুষ্পাঞ্জলি রোজ নার্সারির সদস্যরা৷ গত মাসেই এই ফুলগুলিকে অনুমোদন দেয় ইন্ডিয়া রোজ ফেডারেশন৷ তারপরই বীজ পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে৷ এর মধ্যে হলুদ রঙের নতুন প্রজাতির গোলাপটিকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির নাম৷ আর তাঁর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের নামঙ্কিত গোলাপটির রঙ গোলাপি-বেগুনি৷
(পাঞ্জাব-গোয়ায় শুরু নির্বাচন, যুবপ্রজন্মকে দেদার ভোটদানের আর্জি মোদির)
এই প্রথমবার কোনও ভারতীয় রাষ্ট্রপতির নামে নামাঙ্কিত ফুল প্রদর্শন করা হবে রাষ্ট্রপতি ভবনের বাগানে৷ তবে সেই ফুলের দর্শন পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে দর্শকদের৷ তবে মুঘল গার্ডেনের বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আশা, মার্চ মাসের ১২ তারিখের মধ্যেই ফুটবে এই ফুলগুলি৷

সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের