সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কালো টাকা উদ্ধারে বিরাম নেই৷ রবিবারও মুম্বই থেকে উদ্ধার হল প্রচুর নতুন নোট, বেআইনি সোনাদানা৷ সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন নবি মুম্বই পুলিশ পানভেল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করেছে৷ উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷
Maharashtra: Rs 35 Lakh (approx) cash in new currency notes & 2 Kg gold seized in Panvel by Navi Mumbai police; handed over to IT dept pic.twitter.com/Y55PKCklzb
Advertisement— ANI (@ANI_news) December 25, 2016
শুধু মুম্বই নয়, এদিনই কেরল থেকেও উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷ কন্নুর থেকে আবগারি দফতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে৷ সবই নতুন নোটে৷ এদিন একটি পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷
#UPDATE: Unaccounted cash of Rs 50 lakh seized by Excise Department in Kannur (Kerala) from a private bus is in new currency notes of Rs2000
— ANI (@ANI_news) December 25, 2016
কালো টাকা রুখতে নগদবিহীন লেনদেনের পক্ষে আজ সওয়াল করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার৷ তিনি বলেন, “হরিয়ানার নিমাবালি গ্রাম গোটাটাই ক্যাশলেস হয়ে গিয়েছে৷ এরকম উদ্যোগকে স্বাগত৷”
Whole villages going cashless in Haryana; Neemavali in Sirsa has gone cashless.Will acknowledge & award such villages: Haryana CM
ML Khattar pic.twitter.com/OAoaoKLfuu— ANI (@ANI_news) December 25, 2016
সর্বশেষ খবর
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল