সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে এখনও পর্যন্ত হিসাব বহির্ভূত প্রায় ৪ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে বলে অনুমান আয়কর বিভাগ৷ যাঁরা ওই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে এখন আয়কর বিভাগ নোটিশ পাঠাতে চলেছে৷
(৪,২০০ কোটি কালো টাকার সন্ধান পেল আয়কর বিভাগ)
আয়কর বিভাগের একটি সূত্র বলছে, ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লক্ষ ১৪ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে৷ আয়কর অফিসারদের সন্দেহ, এর মধ্যে অধিকাংশ টাকাই কর ফাঁকি দিয়ে লুকিয়ে রাখা টাকা৷ ব্যাঙ্ককর্মীদের একাংশের সঙ্গে কালো টাকার মালিকদের আঁতাত রয়েছে বলেও সন্দেহ আয়কর অফিসারদের৷
(কেমন আছেন দেশের প্রথম আধার কার্ড প্রাপক?)
অন্যদিকে, শুক্রবারই বাতিল নোট জমা দেওয়ার মেয়াদ ফুরোচ্ছে৷ আগামিকাল থেকে কারও কাছে ১০টির বেশি বাতিল নোট মিললে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে বাতিল নোট৷ যাঁরা পুরনো নোট জমা দেওয়ার সময় আয়ের উপযুক্ত খতিয়ান দেখাতে পারবেন না, তাঁদের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ ২৫টি পর্যন্ত বাতিল নোট গবেষণার কাজে ব্যবহার করা যেতে পারে৷
(বাতিল নোট রাখলেও কারাদণ্ড নয়)
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের