সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল কলা হল টাকা! বলেন কী? আজ্ঞে হ্যাঁ৷ এমন ঘটনায় ঘটল দক্ষিণ ভারতের কোঝিকোড়ে৷ কলার কাঁদির মধ্যে খোঁজ মিলল লক্ষাধিক টাকার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়িয়েছে চাঞ্চল্য৷
বুধবার কোঝিকোড় বিমানবন্দরে দুই ব্যক্তির কাছ থেকে সৌদি রিয়াল উদ্ধার করে আয়কর দপ্তর৷ সেই বিদেশি মুদ্রাই সুকৌশলে লুকোনো ছিল কলার কাঁদিতে৷ জানা গিয়েছে, ভারতীয় মূল্যের মোট ৬৫.৬৯ লক্ষ টাকা সেই কলার কাঁদির মধ্যে ছিল৷ দুই দুবাইযাত্রী ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় এই টাকা৷
এত টাকার উৎস সম্পর্কে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ দুই ব্যক্তিকে জেরা করা হবে বলেও জানা গিয়েছে৷
DRI seize Saudi riyal worth Rs 45.69 lakhs from 2 Dubai bound passengers at Kozhikode Airport,currency concealed in a bunch of bananas pic.twitter.com/lwRYsDJ4ur
— ANI (@ANI_news) February 1, 2017
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান, অবশেষে নির্বাচনী ময়দানে লিয়েন্ডার, কবে ভোটে লড়বেন অলিম্পিক পদকজয়ী?
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে