সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাম্পোরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের হাত ছিল৷ এ কথা জানতে পেরেই পাক রাষ্ট্রদূতকে করা ইফতারের আমন্ত্রণ খারিজ করল আরএসএস৷
আরএসএসের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে এই ইফতারের আয়োজন করা হয়৷ সেখানেই আমন্ত্রিত ছিলেন ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ কিন্তু কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয়ের উপর জঙ্গিহামলার পর সম্প্রীতির এই আবহ পাল্টে গেল৷ জঙ্গিহামলায় ৮ জওয়ান শহিদ হন৷ আহত হন ২১ জন সেনা৷ এরপরই ইন্টেলিজেন্স রিপোর্টে জানা যায়, এই হামলার পিছনেও আছে পাকিস্তান৷ সম্ভবত লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদের জামাই খালিদ ওয়ালিদ এই হামলার প্রধান হোতা৷ এ নিয়ে আগেই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ভারতীয় সেনাদের প্রথমে গুলি না চালানোর নির্দেশ দেওয়া আছে, কিন্তু তাই বলে যে সেনা প্রত্যাঘাত হানবে না তা নয়৷ পাকিস্তানকে এ ব্যাপারে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি৷ এরপরই ইন্টেলিজেন্স রিপোর্টও একই দিকে ইঙ্গিত দেয়৷ আর এ কথা জানার পরই পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ খারিজ করে আরএসএস৷
মুসলিম রাষ্ট্রীয় মোর্চার পদস্থ কর্তা মহম্মদ আফজল জানান, “আমরা পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ খারিজ করেছি৷ যখন আমাদের সেনারা শহিদ হচ্ছেন তখন ওঁর সঙ্গে বসে আমরা ইফতার করতে পারব না৷ ভারতে যে এ সব সহ্য করা হবে না সে বিষয়ে কড়া বার্তা দিতেই এই সিদ্ধান্ত৷” পাম্পোরে আক্রমণ অত্যন্ত নেতিবাচক মনোভাব দেখান বাসিতও৷ এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা রমজান মাস চলছে৷ রাজনীতির কথা না বলে বরং ইফতার নিয়ে আলোচনা করা শ্রেয়৷ কিন্তু সেই ইফতার থেকেই বাদ পড়লেন তিনি৷
বড় করে এবারের ইফতারের আয়োজন ও পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়েছিল আরএসএস৷ এই সিদ্ধান্তে যেন তারই জবাব দিল সংগঠনটি৷
সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা
-
এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও
-
বিদেশি সংবাদমাধ্যমের হাত বাঁধল নেপাল, বন্যার রিপোর্টিংয়ে জারি বিধিনিষেধ, কারণ কী?
-
আরও দুই মামলায় জামিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের, কবে জেলমুক্তি?