সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতার আসার পর বেআইনি গো-হত্যা রুখতে উঠে পড়ে লেগেছে বিজেপি৷ পশুহাটে বা পশু বাজারে বলি দেওয়া বা মাংস খাওয়ার জন্য গবাদি পশু বিক্রিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ আর এবার গোবর, গোমূত্র দিয়ে তৈরি সাবান, ফেসপ্যাক বাজারে আনতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷ পাশাপাশি বাজারে আসতে চলেছে মোদি কুর্তা, যোগী কুর্তাও৷ আরএসএস-এর নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি এইসব সামগ্রী খুব তাড়াতাড়ি অনলাইনে কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা৷
[রাহুলের গীতাপাঠের অধিকার নিয়েই প্রশ্ন তুললেন স্বামী]
জানা যাচ্ছে, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে গোবর, গোমূত্র থেকে তৈরি করা হচ্ছে ওষুধ, সাবান, ফেসপ্যাক৷ এখন দীনদয়াল ধাম ও আরএসএস-র ক্যাম্পে এই বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে৷ মধুমেহর ওষুধের নাম দেওয়া হয়েছে কামধেনু মধুনাশক চুর৷ বাতের ব্যথার জন্য রয়েছে তেল, এছাড়াও পাওয়া যাচ্ছে শ্যাম্পু, সাবান, আই ড্রপ, ছানির ওষুধ, টুথপেষ্ট, ধূপ, সর্দিকাশির ওষুধ কাফসুধা ও ফেসপ্যাক৷ দীন দয়াল ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্ত জানিয়েছেন, এইসব সামগ্রী বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালের সঙ্গে কথা চলছে৷
[মই চড়ে গাছে উঠে ফোন কেন্দ্রীয় মন্ত্রীর, ভাইরাল ভিডিও]
জানা যাচ্ছে, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের গোশালায় এখন ৫০টি গরু রয়েছে৷ প্রতিদিন সেখান থেকে গোমূত্র ও গোময় সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়৷ পরে বিভিন্ন সামগ্রী তৈরিতে প্রয়োজন মতো তা ব্যবহার করা হয়৷ দীনদয়াল ধামের ওই ফার্মাসিউটিক্যাল ল্যাবে কর্তৃপক্ষের দাবি, কোনও সামগ্রী তৈরিতে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না৷
[এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?]
আরএসএস-র দাবি, স্থানীয় বাজারে ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রী বিপুল চাহিদা তৈরি হয়েছে৷ অনলাইনে বিক্রি করা শুরু হলে, সারা বিশ্বের লোক এইসব সামগ্রী ব্যবহার করে উপকৃত হবেন৷
সর্বশেষ খবর
-
আঁধারে জ্বলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখির ঝুঁটি! কীভাবে? বিজ্ঞানে সাড়া জাগানো আবিষ্কার
-
বর্ষাদিনের হালকা স্ন্যাক্স, এয়ার ফ্রায়ারে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ
-
অন্নপূর্ণা যোজনায় কারচুপি! গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি ও ভাইপো
-
স্কুলেই জরায়ুমুখ ক্যানসারের টিকা, ছাত্রীদের জন্য মেগা পরিকল্পনা স্বাস্থ্যদপ্তরের
-
দল ও সরকার গোলানো যাবে না, শাসকের ভূমিকা কী? বিজেপি সাংসদ-বিধায়কদের পাঠ শাহের!