সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। বর ও বরযাত্রী-সহ একটি এসইউভি দেওয়ালে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে যায় বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত ২।
জানা গিয়েছে, ভোর সাড়ে ৬টা নাগাদ সম্ভলের গোবিন্দপুর থেকে বদায়ুন জেলার শিরটৌল গ্রামে কনের বাড়িতে যাচ্ছি বরযাত্রীদের গাড়িটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কলেজের সীমানার পাঁচিলে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বাকি তিনজনের। দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের আলিগড়ের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃতদের অন্যতম পাত্র ২৪ বছরের সুরজ। তালিকায় রয়েছে দুই শিশুও। তাদের বয়স যথাক্রমে ২ ও ৬।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ”উত্তরপ্রদেশের সম্ভলে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।”
সর্বশেষ খবর
-
ভূমিকম্প নাকি ভয়ংকর তুষারধস! কেন প্রলয়ঙ্করী বিপর্যয় নেপালে? কী বলছেন ভূবিজ্ঞানীরা
-
গর্ভে ৩ সন্তান! শান্তিপুর হাসপাতালে একই দিনে ২ প্রসূতির জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য
-
দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
-
‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ…’, শুভশ্রীকে মন কেমনের চিঠি ‘ডিরেক্টর’ দেবের
-
রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা! মুম্বই ক্রিকেট সংস্থার রেস্তরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম