সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘমেয়াদি ও মাঝারি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরিবর্তিত হার লাগু হবে এক কোটি টাকার কম সঞ্চয়ের ক্ষেত্রে। প্রবীণদের সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হারও কমানো হয়েছে।
[ হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’ ]
নতুন কাঠামো অনুযায়ী ২ থেকে ৩ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার হয়েছে ৬.২৫ শতাংশ। যা আগে ছিল ৬.৭৫ শতাংশ। একইভাবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সঞ্চয়ে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে করা হল ৬.৭৫ শতাংশ। তিন থেকে দশ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশ। তবে ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। ১ বছর থেকে ৪৫৫ দিনের সঞ্চয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৬.৯০ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে।
[ পৈতৃক জমি মন্দিরে দান করে সম্প্রীতির নজির মুসলিম পরিবারের ]
এই নিয়মে ঘোর বিপাকে পড়তে চলেছেন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরা। বিশেষত চাকুরী থেকে অবসর নিয়েছেন যাঁরা। অনেক ক্ষেত্রেই সঞ্চিত অর্থে দিন গুজরান হয় তাঁদের। সুদের হার কমার অর্থ মাসিক আয়েও ঘটাতি হবে। কেননা নতুন মেয়াদি সঞ্চয় ও পুনর্নবীকরণের ক্ষেত্রে ধার্য হবে এই নয়া সুদের হার। তবে ঠিক কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খোলসা করা হয়নি ব্যাঙ্কের তরফে।
সর্বশেষ খবর
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ
-
বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ