সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মোট ৮৭ জন ব্যক্তি সবমিলিয়ে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তাঁদের নাম প্রকাশ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানায়, যাঁরা এত টাকা ঋণ নিয়েছেন, আরবিআইয়ের উচিত দেশের মানুষের স্বার্থে অবিলম্বে তাঁদের নাম প্রকাশ করা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন স্পেশ্যাল বেঞ্চের কাছে একটি মুখবন্ধ খামে করে আরবিআই ওই ৮৭ জনের নাম জমা দেয়। সেই নামগুলি খতিয়ে দেখার পরেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে আরবিআই। সুপ্রিম কোর্টের বক্তব্য, মাত্র ৮৭ জন ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, সুদ-সমেত অনাদায়ী টাকার পরিমাণ এখন ৮৫ হাজার কোটি টাকারও বেশি। শীর্ষ আদালত জানায়, যাঁরা ১০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের নাম কেন প্রকাশ্যে আনা হবে না! সেই তথ্য মানুষের জানার অধিকার রয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফে আদালতকে জানানো হয়, ঋণ নেওয়া ও দেওয়ার সময় কিছু শর্তাবলী পালন করতে হয় দু’পক্ষকেই। যিনি ঋণ নিয়েছেন, তাঁর নাম প্রকাশ্যে আনলে সেই শর্ত খানিকটা লঙ্ঘিত হবে।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের