সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিভিপ্যাট মামলায় সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল ২১টি বিরোধী দল৷ মঙ্গলবারের শুনানিতে ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷
[ আরও পড়ুন: ভোট চলাকালীন হোটেলের ঘর থেকে বাজেয়াপ্ত ইভিএম, বিতর্ক তুঙ্গে]
লোকসভা নির্বাচনের আবহে দেশের ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ দলগুলির দাবি ছিল, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখতে হবে৷ মঙ্গলবার ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে৷ শুনানির সময় সর্বোচ্চ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আপ সাংসদ সঞ্জয় সিং, সিপিআই সাংসদ ডি রাজা, এনসি চেয়ারম্যান ফারুক আবদুল্লা-সহ একাধিক বিরোধী নেতা৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির শুরুতেই বিরোধীদের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আবেদন খারিজ হয়ে যায়৷ উল্লেখ্য, এই মামলার শুনানিতে যদিও আগেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রত্যেক বিধানসভার যদি ৫০ শতাংশ করে ভিভিপ্যাটের স্লিপ গোনা হয়, তাতে ফলপ্রকাশ হতে আরও পাঁচদিন দেরি হবে৷ এই প্রসঙ্গে টেনে প্রধান বিচারপতি বলেন, ‘‘ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷ আগের নির্দেশ পর্যালোচনা করার কোনও প্রয়োজন মনে করছে না আদালত৷’’
[ আরও পড়ুন: ৫০ কোটি পেলে মোদিকে খুন করব! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব]
এই রায়ের পর কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘‘সর্বোচ্চ আদালত যা রায় দিয়েছে, সেই রায়ই মেনে নেওয়া হবে৷’’
Supreme Court rejects review plea filed by twenty-one Opposition parties seeking a direction to increase VVPAT verification from five to at least 50% of EVMs during counting of votes in the general elections 2019. pic.twitter.com/zUdZEUDXUw
— ANI (@ANI) May 7, 2019
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!