সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের লেখাপড়া শেষ হয়ে গিয়েছে অষ্টম শ্রেণিতেই৷ কিন্তু স্বপ্ন দেখা থেমে যায়নি৷ আর সেই স্বপ্নে ভর করেই স্বল্পমূল্যের প্যারাগ্লাইডার বানালেন কে এ রাজা জ্ঞানপ্রকাশম৷
মাদুরাইয়ের দিন্দিগুল গ্রামের বাসিন্দা রাজা অষ্টম শ্রেণি পর্যন্তই স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন৷ কিন্তু আর্থিক এবং পারিবারিক সমস্যা থাকলেও তাঁর লেখাপড়ার ইচ্ছা তাঁকে হার মানে দেয়নি৷ দূরশিক্ষার মধ্যে তিনি ইতিমধ্যেই ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেছেন৷ এর পাশপাশি ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে তৈরি করে ফেলেছেন প্যারাগ্লাইডার৷ স্বল্প খরচে তৈরি করে ফেলেছেন এই উড়ান৷ অন্যান্য ক্ষেত্রে যেখানে প্যারাগ্লাইডারের দাম যেখানে কম করে ৪ লক্ষ টাকা, সেখানে রাজার তৈরি এই উড়ানের দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা৷
(মহা শিবরাত্রি সম্পর্কে এই তথ্যগুলি জানেন?)
সংবাদমাধ্যমকে রাজা জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখেছেন প্যারাগ্লাইডার তৈরির৷ মাত্র ২৩ বছর বয়সেই তিনি প্রথমবার প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি অসফল হন৷ এরপর বহুবার তিনি অসফল হয়েছেন৷ কিন্তু সেই হার তাঁকে দমিয়ে দিতে পারেনি৷ ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়ার পর অবশেষে তৈরি করে ফেলেছেন নিজের স্বপ্নের উড়ান৷
জানা গিয়েছে, এই প্যারাগ্লাইডারে দু’জন ব্যক্তি সফর করতে পারবেন৷ ৫০০ ফুট পর্যন্ত ওড়ার অনুমতি পেয়েছে রাজার তৈরি এই উড়ান৷ ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে এই প্যারাগ্লাইডার৷
সর্বশেষ খবর
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…