সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় গাজার আতঙ্ক কাটতে না কাটতেই ফের দক্ষিণ ভারতের আকাশে দুর্যোগের মেঘ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে মুষলধারে বৃষ্টি চলছে চেন্নাইয়ে৷ লাগাতার ভারী বৃষ্টি চলতে থাকার কারণে তামিলনাড়ুর সাত জেলায় জারি সতর্কতা জারি করছে স্থানীয় প্রশাসন৷ সমস্ত স্কুল-কলেজ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে তামিল সরকার৷ বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে সপ্তাহের শুরুতেই পুরোপুরি বিপর্যস্ত জনজীবন৷ রাস্তায় জল জমে কার্যত স্তব্ধ চেন্নাইয়ের জনজীবন৷
[চলন্ত বাসে মহিলার সামনে হস্তমৈথুন, মুখ ফিরিয়ে রইলেন সহযাত্রীরা]
রাতভর টানা বৃষ্টির জেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়৷ আজ, বৃহস্পতিবার ছিল প্রথম ও দ্বিতীয় বর্ষের বিজ্ঞান ও বাণিজ্য শাখার পরীক্ষা৷ কিন্তু, রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত চলতে থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, দুর্যোগ মেটা না পর্যন্ত পরীক্ষা বাতিল রাখা হবে৷ বাতিল হওয়া পরীক্ষা ফের কবে নেওয়া হবে, তা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে৷
[এবার পিতৃ পরিচয় ছাড়াই মিলবে প্যান কার্ড]
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ সপ্তাহ শেষে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ অন্যদিকে, টানা বৃষ্টির জেরে তামিলনাডুর সাত জেলায় বন্যার সতর্কতাও জারি হয়েছে৷ বেশ কিছু নিচু অংশে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ স্থানীয় প্রশাসনের আশঙ্কা, টানা দু’দিন মুষলধারে বৃষ্টি চললে পরিস্থিতি ভয়ংকর হতে পারে৷ সেই কারণে বাসিন্দাদের নিরাপদ স্থান বেছে নিতেও অনুরোধ করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকার নির্দেশ জারি হয়েছে৷
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা