সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি পরীক্ষা না দিয়েও কেউ আমলা পদে যোগ দিতে পারেন৷ সে দরজা খুলে দিয়েছে সরকার৷ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে যুগ্ম সচিব মর্যাদার পদে ল্যাটারাল এন্ট্রির পথ প্রশস্ত করে দিয়েছে মোদি সরকার৷ আর সে কারণেই তোপ দাগলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি মোদির এই সিদ্ধান্ত?
[ লালুর পরিবারে অশান্তি, ছোট ভাইয়ের সাফল্যে হিংসে তেজপ্রতাপের! ]
বিজ্ঞাপন অনুযায়ী, বেশ কয়েকটি আমলা পদে লোক নিতে চলেছে সরকার৷ কিন্তু তাঁদের ইউপিএসসি পরীক্ষা না দিলেও হবে৷ শীর্ষ সারির কয়েকটি দৈনিক সংবাদপত্রে রবিবার এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, অন্তত ১০টি পদে লোক নিতে চলেছে সরকার৷ তাঁদের যোগ্যতাই হবে শেষ কথা৷ ইউপিএসসি পরীক্ষার বদলে ব্যক্তিগত উৎকর্ষতার দিকে চোখ মোদি প্রশাসনের৷ নিঃসন্দেহে তা বেশ নজরকাড়া সিদ্ধান্ত৷ নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে কাগজে আবেদনপত্র গ্রহণ করা হবে না৷ পুরো পদ্ধতিটাই হবে অনলাইনে৷ নির্বাচিত ব্যক্তিদের বেতন ও অন্যান্য শর্তও বিশদে ব্যাখ্যা করা হয়েছে৷
[ মোদির অহংকারের কারণেই ছেড়ে যাচ্ছে শরিকরা, তোপ চন্দ্রবাবুর ]
তবে এই বিজ্ঞাপন নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে৷ ইউপিএসসি পরীক্ষার মাধ্যমেই সাধারণত আমলা পদে নিয়োগ হয়৷ এতদিন ধরে এই নিয়ম চলেই আসছে৷ এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও এর ব্যতিক্রম হয়নি৷ সকলেই নিয়োগের এই পদ্ধতিকে মান্যতা দিয়েছে৷ অনেকে বলছেন, মোদি সরকার ব্যতিক্রম হওয়ায় আমলা পদে আরও যোগ্য লোকের নির্বাচিত হওয়ার রাস্তা খুলে গেল৷ ইউপিএসসি পরীক্ষা হয়তো কেউ দেননি, কিন্তু কোনও বিশেষ ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশ্নাতীত৷ তিনিও এভাবে দেশের কাজে লাগতে পারেন৷ অবশ্য পালটা সমালোচনাও হচ্ছে৷ সে জল্পনাই উসকে দিলেন সীতারাম ইয়েচুরি৷ তাঁর দাবি, এতদিনের পরীক্ষীত পদ্ধতিটিকে এবার বাতিল করা হল৷ কিন্তু কেন? তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি এই সিদ্ধান্ত নিল সরকার? আপতত এই বিজ্ঞাপন নিয়ে বেশ জলঘোলা শুরু হয়েছে৷ বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলেও৷
Why are time-tested UPSC and SSC being sought to be undermined? To fill IAS ranks with Sanghis and undermine reservation too, in the BJP’s last few months in office. pic.twitter.com/J26fl5BFYO
— Sitaram Yechury (@SitaramYechury) June 10, 2018
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
-
ইরানের ৫টি তেলের ট্যাঙ্কার ধ্বংস আমেরিকার, পালটা তেহরানের নিশানায় জর্ডানের মার্কিন ঘাঁটি
-
আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, আমজনতার সঙ্গে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা