সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই৷ উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ এই ঘটনায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান৷ নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকেও৷ এলাকায় এখনও জারি তল্লাশি অভিযান৷
[সেনার সর্ববৃহৎ অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ৬]
শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে সোপিয়ানের নদীগ্রামে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় হানা দেন সেনা জওয়ানরা৷ ওই এলাকায় সেনা পৌঁছাতেই শুরু হয় হামলা৷ সেনা জওয়ানদের লক্ষ্য করে চলে গুলিবর্ষণ৷ জঙ্গিদের পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাদের দিকে গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ানরা৷ তাতেই একে একে ৪ জঙ্গি নিকেশ হয়৷ খতম হওয়া ওই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা৷
এছাড়াও জঙ্গিদের আক্রমণে ভারতীয় সেনার এক জওয়ান গুরুতর জখম হন৷ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিছুক্ষণ চিকিৎসার পর মারাও যান ওই জওয়ান৷ মঙ্গলবার সকালে সোপিয়ানের এনকাউন্টারে বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই ভরতি রয়েছেন হাসপাতালে৷
#UPDATE One Army jawan has lost his life in the encounter. https://t.co/2ch1VAqg1q
— ANI (@ANI) November 20, 2018
[উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]
এর আগে, রবিবার সকালে উপত্যকায় বড়সড় সাফল্য মেলে ভারতীয় সেনার৷ শনিবার রাতে সেনার কাছে খবর আসে শ্রীনগর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে সোপিয়ানের জেইনপোরার রেবোন এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় সেনা৷ সঙ্গে ছিলেন সিআরপিএফ আধিকারিকরাও৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করে সেনা৷ খতম ওই জঙ্গিরা আল-বদর সংগঠনের সদস্য বলেই জানা গিয়েছে৷ এই ঘটনার পর দু’দিন কাটতে না কাটতেই আবারও এনকাউন্টারের ঘটনায় থমথমে সোপিয়ানের নদীগ্রাম৷ ওই এলাকায় এখনও জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান৷ জারি কড়া সতর্কতা৷ ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…