সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুষ্কৃতীদের হামলার শিকার এক মহিলা সাংবাদিক৷ এবার ঘটনাস্থল দিল্লি৷ শনিবার রাতে পূর্ব দিল্লির অশোকনগরে সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অভিযোগ৷ মুখ বাঁধা অবস্থায় সাংবাদিককে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়৷ গুরুতর জখম অবস্থায় জখম সাংবাদিক মিতালি চান্দোলা ধর্মশিলা হাসপাতালে ভরতি৷
[ আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা, মেডিক্যাল বোর্ডের অনুমতি ছাড়াও করা যাবে গর্ভপাত]
শনিবার অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে যায় মিতালির৷ গভীর রাতে অফিসের কাজ সেরে নয়ডা থেকে দিল্লিতে ফিরছিলেন তিনি৷ বেরনোর পরই মিতালি বুঝতে পারেন একদল যুবক তাঁর গাড়ি ধাওয়া করছে৷ ছুঁড়তে থাকে ডিম৷ গতি বাড়িয়ে গাড়ি নিয়ে কোনওক্রমে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন ওই সাংবাদিক৷ কিন্তু দুষ্কৃতীরা কিছুতেই তা করতে দেবে না৷ আচমকাই মিতালির গাড়ি ওভারটেক করে এগিয়ে যায় ওই যুবকের দল৷ মিতালির গাড়ির পথ আটকায়৷ বাধ্য হয়ে গাড়ি থামানো হয়৷ পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা৷ প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়৷ তবে দ্বিতীয় গুলিটি গাড়ির সামনের জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়৷ মিতালির হাতে গুলি লাগে৷ যন্ত্রণায় কাতরাতে শুরু করেন সাংবাদিক৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ এরপর বহু কষ্টে ধর্মশিলা হাসপাতালে যান মিতালি৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন বিপন্মুক্ত মিতালি৷ পুলিশকে গোটা ঘটনাটি সবিস্তারে জানিয়েছেন ওই সাংবাদিক৷ তাঁর দাবি, মুখে কাপড় বাঁধা অবস্থাতেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷
[ আরও পড়ুন: এনসেফেলাইটিস আক্রান্ত শিশুদের চিকিৎসায় ‘গাফিলতি’, বরখাস্ত সিনিয়র চিকিৎসক]
রবিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ফের একবার রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার