সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় দেখা যায় টাকাকে হেলাফেলা করতে৷ ‘ধুম থ্রি’ ছবিতে অভিনেতা আমির খানকে যেমন দেখা গিয়েছিল রাজপথে টাকা ওড়াতে৷ তেমনই ‘ব্যাটম্যান’-এর জোকারকে দেখা গিয়েছিল টাকার গুদামে আগুন লাগিয়ে দিতে নির্দ্বিধায়৷ কিন্তু বাস্তবে এমন ছবি বিশেষ একটা দেখা যায়না৷ কিন্তু মোদির সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া এবার এমন দৃশ্যও দেখা গেল৷ বস্তা ভর্তি ৫০০, ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিল এক ব্যক্তি৷
কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক সত্যিই দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশের কালো টাকা আমানতকারীদের কাছে৷ আম আদমি যেখানে টাকার বান্ডিল দেখার অপেক্ষাতেই দিন গোনেন, সেখানে দেশের একাংশ মানুষের কাছে রয়েছে বস্তা ভর্তি টাকা৷ যে টাকার খোঁজ সরকারের কাছে নেই৷ যে টাকার জন্য তাঁরা সরকারকে কোনও কর দেন না৷ মঙ্গলবার রাত থেকে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় বেশ ঝামেলায় পড়েছেন এই কালো টাকা মজুতকারীরা৷ আর তাই সমস্যার সমাধান খুঁজে না পেয়ে বস্তা ভর্তি ৫০০, ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের ওই ব্যক্তি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের বরেলিতে এক ব্যক্তি বস্তা ভর্তি ৫০০, ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিয়েছেন৷ ব্যক্তির পরিচয় প্রকাশ্যে না আসলেও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!