Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Nashik

হাতের পাতায় ‘আই লাভ ইউ’ লিখে আত্মঘাতী বিশেষ ভাবে সক্ষম তরুণী! চাঞ্চল্য নাসিকে

পরিবারের হাহাকার, ''ও ছিল আমাদের ভবিষ্যৎ।''

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ২১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ২১:২১

options
link
হাতের পাতায় ‘আই লাভ ইউ’ লিখে আত্মঘাতী বিশেষ ভাবে সক্ষম তরুণী! চাঞ্চল্য নাসিকে zoom
Advertisement

হাতে পাতায় লেখা ‘সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’। নাসিকে বিশেষ ভাবে সক্ষম যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। রবিবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম দীক্ষা ত্রিভুবন। বয়স ২১ বছর। নিজের বাড়িতেই তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেখা যায়, তাঁর হাতের তালুতে লেখা ‘সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, স্বভাবে চুপচাপ হলেও দীক্ষা ছিলেন মিশুকে স্বভাবের। জন্ম থেকেই বিশেষ ভাবে সক্ষম তিনি। পড়তেন বিশেষ ভাবে সক্ষমদের প্রতিষ্ঠানেই। তাঁর প্রয়াণে পরিবারের এক সদস্যের হাহাকার, ”ও আমাদের ভবিষ্যৎ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গঙ্গাপুর থানার পুলিশ অফিসার মধুকর কাড বলেছেন, ”ধ্রুবনগরের বাসিন্দা দীক্ষা ত্রিভুবন রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আত্মহত্যা করেছেন। তিনি বিশেষভাবে সক্ষম ছিলেন। কথা বলতে অসুবিধা হত তাঁর। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে জেনেছি তিনি তাঁর বাবা-মায়ের জন্য হাতে একটি বার্তা লিখে রেখেছিলেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.