Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
করোনা ভাইরাস

দেশে একদিনে করোনা আক্রান্ত ২৯ হাজারেরও বেশি, মৃতের সংখ্যা পেরল ২৪ হাজার

একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষের বেশি মানুষের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২০, ০৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২০, ০৯:৩৮

options
link
দেশে একদিনে করোনা আক্রান্ত ২৯ হাজারেরও বেশি, মৃতের সংখ্যা পেরল ২৪ হাজার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অতীতের সব রেকর্ড ভাঙল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই নতুন করে COVID-19 সংক্রমিত হলেন প্রায় সাড়ে ২৯ হাজার মানুষ। এই নিয়ে টানা প্রায় এক সপ্তাহে প্রতিদিন ২৫ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই দেশে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৪২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১ জন। এদের মধ্যে ৫ লক্ষ ৯২ হাজার ৩২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। 

[আরও পড়ুন: কাশ্মীরে করোনা আক্রান্ত বিজেপি নেতার সঙ্গে বৈঠক, সেলফ আইসোলেশনে রাম মাধব]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই দেশে মোট মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ২৪ হাজারের গণ্ডি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮২ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ হাজার ৩০৯ জনে। ক্রমশ মৃত্যু হার বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ২৪ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.