সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার দিল্লির দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুরুতে বচসায় জরায় এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। এর পর মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে। এমনকী এই ঘটনার জেরে ক্যাম্পাসে ভাঙচুর হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএফআই অভিযোগ করেছে, অন্যান্য দিনের মতোই দুপুরে মেসে খাবার পরিবেশনা করা হয়েছিল। তাতে আমিষ-নিরামিষ দু’রকম পদ ছিল। যদিও শিবরাত্রির দিন কেন আমিষ খাবার দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে উত্তেজনা করে এবিভিপি। এমনকী যে ছাত্ররা আমিষ খাবার নিয়েছিল তাঁদের উপর চড়াও হয় গেরুয়া শিবির। অভিযোগ উঠেছে, মেসের ভিতরে ঢুকে খাবার ফেলে দেয় এবিভিপি নেতারা। শুধু ছাত্রছাত্রীরাই নন, হামলা হয় মেসের কর্মীদের উপরেও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। এর পরেই পরিস্থিতি শান্ত হয় বলে জানা গিয়েছে। এদিনের গোলমাল নিয়ে এক পুলিশ আধিকারিক বলেছেন, “আমাদের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ ফোন আসে। জানতে পারি ওই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।”
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?