অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) উপর হামলা! অভিযোগ, মহারাষ্ট্রে একটি গুরুদ্বারের বাইরে কৃপাণ নিয়ে তাঁর উপর চড়াও হন এক নিহাঙ্গ শিখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ নান্দেদের তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও। অভিযোগ, প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক যুবক কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন সুখবীর। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অকালি প্রধানের পেটে এবং হাতে আঘাত লেগেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসপল সিং। তিনি একজন নিহাঙ্গ শিখ। বিগত দু’বছর ধরে জসপল ওই গুরুদ্বারে কর্মরত। কিন্তু কী কারণে তিনি সুখবীরের উপর হামলা চালালেন, তা এখনও জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, পুলিশকে জসপল জানিয়েছেন, সুখবীরকে দেখে আচমকা তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, রাগের মাথাতেই তিনি হামলা চালান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। হামলার নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খেলার সময় ৪ ভাইঝিকে পরপর হাসুয়ার কোপ কাকার! মৃত্যু এক শিশুর, সুতিতে ব্যাপক চাঞ্চল্য
-
হাঁটুর কটকট শব্দকে হালকা ভাবে নিচ্ছেন? এই লক্ষণগুলো দেখলে সাবধান
-
ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই দুঃসংবাদ, ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু শ্রীলঙ্কার কোচের
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর