Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

দিল্লি হিংসার দায়ে থাকতে হবে জেলেই, উমর খালিদের জামিন পুনর্বিবেচনার আবেদনও খারিজ সুপ্রিম কোর্টে

গত ৫ জানুয়ারি দিল্লি দাঙ্গার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২০:২৯

options
link
দিল্লি হিংসার দায়ে থাকতে হবে জেলেই, উমর খালিদের জামিন পুনর্বিবেচনার আবেদনও খারিজ সুপ্রিম কোর্টে zoom
২০২০ থেকে জেলে বন্দি রয়েছেন উমর। ফাইল ছবি।
Advertisement

২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় UAPA মামলায় অভিযুক্ত উমর খালিদের (Umar Khalid) জামিনের আবেদন খারিজ হয়েছিল। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে গেল এবার। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ২০২০ সালের দিল্লি দাঙ্গায় জড়িত থাকার যে অভিযোগ রয়েছে উমরের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। সেই ভিত্তিতেই বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ পুনর্বিবেচনা আবেদন খারিজ করেছে।

গত ৫ জানুয়ারি দিল্লি দাঙ্গার ঘটনায় UAPA মামলায় অভিযুক্ত উমর খালিদ (Umar Khalid) এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত বাকি পাঁচজন— গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রেহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। ১৬ এপ্রিল সর্বোচ্চ আদালতের বিচারপতিদের বেঞ্চ বলেছে, পুনর্বিবেচনার আবেদনপত্র এবং সংযুক্ত নথিগুলি পর্যালোচনা করার পর ২০২৬ সালের ৫ই জানুয়ারি তারিখের রায়টি পুনর্বিবেচনা করার মতো উপযুক্ত ভিত্তি ও কারণ আমরা খুঁজে পাইনি। ফলে পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের পরিকল্পনা ও দাঙ্গা সংগঠিত করার ক্ষেত্রে খালিদ এবং ইমামের কেন্দ্রীয় ভূমিকার কথা বিগত রায়েই উল্লেখ করেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছিল, জাতীয় নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা বিবেচনা করা, তাঁদের বিচারের আগেই দীর্ঘ কারাবাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের ভূমিকার যে প্রমাণ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তাতে আদালত সন্তুষ্ট। এই প্রমাণ UAPA-এর অধীনে তাদের জামিনের আবেদন বিবেচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্রসঙ্গত, মঝে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত জামিন আর্জি নিয়ে তৈরি হওয়া উদ্বেগের সঙ্গেই সুর মেলান ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিশেষজ্ঞদের একাংশের মতে, দিল্লি হিংসায় অভিযুক্ত হয়ে কার্যত বিনা বিচারেই পাঁচ বছর জেলে কাটিয়ে ফেলেছেন উমর খালিদ। জানুয়ারি মাসে জয়পুর সাহিত্য উৎসবে সাংবাদিক বীর সাংভির সঙ্গে আলাপচারিতায় প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় উমরের দীর্ঘ কারাবাস নিয়ে নিজের অস্বস্তির কথা স্বীকার করেন। এর পরেও অবশ্য জেলমুক্তি হয়নি অভিযুক্তের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.