Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttar Pradesh

প্রেম করছে বোন, ‘শাস্তি’ দিতে রড দিয়ে পিটিয়ে মারল তিন ‘বীরপুঙ্গব’ দাদা! জখম প্রেমিকও

যোগীরাজ্যের পুলিশ তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৪০

options
link
প্রেম করছে বোন, ‘শাস্তি’ দিতে রড দিয়ে পিটিয়ে মারল তিন ‘বীরপুঙ্গব’ দাদা! জখম প্রেমিকও zoom
প্রতীকী ছবি।

বোন প্রেম করছে। এমন ‘অপরাধে’ তাকে প্রবৃত্ত দেখে মেজাজ হারালেন তিন দাদা! অভিযোগ, তিনজনে মিলে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সহোদরাকে। এখানেই শেষ নয়, সেই সঙ্গে বোনের প্রেমিককেও আধমড়া রেখে পালিয়ে যায় তারা। পুলিশ তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ঘটনা উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের। পুলিশের দাবি, তিন দাদার একজন রাতে বাড়ি ফেরার সময় দেখতে পায় তার ১৯ বছরের বোন স্থানীয় রবিকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে মেজাজ হারায় সে। দ্রুত খবর দেয় বাড়িতে। তারপর তিন ‘বীরপুরুষ’ মিলে তাড়া করে বোন ও তাঁর প্রেমিককে। তারপর তাঁদের বন্দি করে একটি ঘরে আটকে রাখে। পরে নাকি লোহার রড দিয়ে দু’জনকে পেটাতে থাকে। ভয়ংকর মারের চোটে সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর। রবিকুমার অবশ্য পালিয়ে যান। কিন্তু তাঁকে তাড়া করে তিন দুর্বৃত্ত। শেষপর্যন্ত রবিকে মারধর করে সেখানেই ফেলে রেখে পালায় তিনজনে।

Advertisement

ঘটনা উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের। পুলিশের দাবি, তিন দাদার একজন রাতে বাড়ি ফেরার সময় দেখতে পায় তার ১৯ বছরের বোন স্থানীয় রবিকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে মেজাজ হারায় সে। তিন ‘বীরপুরুষ’ মিলে লোহার রড দিয়ে দু’জনকে পেটাতে থাকে।

দাবি, পরে বোনের মৃতদেহ নিয়ে দ্রুত শ্মশানে নিয়ে যায় তিন অভিযুক্ত। সেখানে দেহের দাহকাজ সম্পন্ন করে ঘরটিতে থাকা রক্তের দাগও মুছে ফেলা হয়। কিন্তু শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি গুরুতর জখম রবিই সব ফাঁস করে দেন পরিবারের কাছে। পুলিশ জানিয়েছে, আক্রান্তের পরিবার তিন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.