Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Elon Musk

ডিপফেক, যৌনতার ছড়াছড়ি! ফ্রান্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব এক্স কর্তা এলন মাস্ক

ফ্রান্সে এক্স-এর সিইও লিন্ডা জাকারিনি ও আরও কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক্স-এর বিরুদ্ধে তদন্তে নামে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৩১

options
link
ডিপফেক, যৌনতার ছড়াছড়ি! ফ্রান্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব এক্স কর্তা এলন মাস্ক zoom
এবার টাকা লেনদেন করতে পারবেন মাস্কের এক্সে, বছরে মিলবে সুদও!
Advertisement

শিশু নিগ্রহ, ডিপফেক ও যৌনতার ছোড়াছড়ি সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ। এই ঘটনায় এবার এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ফ্রান্স। এই ঘটনার এবার এক্স কর্তা এলন মাস্ককে (Elon Musk) তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মাস্ককে। যদিও এই তলবে তিনি সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে তদন্তে নেমেছে ফ্রান্সের তদন্তকারীরা। শুরুতে এক্স-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, এই সংস্থার অ্যালগরিদম ফ্রান্সের রাজনীতিকে প্রভাবিত করতে ব্যবহার করা হতে পারে। পরে তদন্তের পরিধি আরও বাড়ে। এক্স-এর এআই চ্যাটবট গ্রোকও তদন্তের অন্তর্ভুক্ত হয়। অভিযোগ ওঠে, এখানে মহিলা ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। ঘটনার তদন্তে নেমে ফ্রান্সে এক্স-এর সিইও লিন্ডা জাকারিনি ও আরও কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক্স-এর বিরুদ্ধে তদন্তে নামে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ ওঠে, এই সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম লক্ষ লক্ষ মানুষের কাছে মিথ্যা তথ্য পাঠাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স-এর এআই চ্যাটবট গ্রোকও তদন্তের অন্তর্ভুক্ত হয়। অভিযোগ ওঠে, এখানে মহিলা ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।

এই মামলাতেই এবার ফ্রান্সের তদন্তকারীদের তরফে তলব করা হল এক্স কর্তা এলন মাস্ককে। অভিযোগ বারবার সতর্ক করা সত্ত্বেও সংস্থার তরফে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। তবে তদন্তকারীদের ডাকে মাস্ক সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এরইমাঝে ফ্রান্সে এক্স-এর দপ্তরেও তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছে এক্স।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.