Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

দত্তক সন্তানের বয়সের উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Maternity Leave for Adoptive Mothers: শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক নেওয়া সন্তানের বয়স যা-ই হোক না কেন-তাদের মায়েদেরও ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। বিচারপতিদের বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, আইনের ওই ধারাটি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। প্রসঙ্গত, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের নির্যাস হল, দেশের প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। প্রত্যেকে আইনের আওতায় সমান সুরক্ষা পাবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:৫৩

options
link
দত্তক সন্তানের বয়সের উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট zoom
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।
Advertisement

সন্তানের বয়সের উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না। রায় দিল সুপ্রিম কোর্ট। সামাজিক সুরক্ষা আইন, ২০২০-র ৬০(৪) ধারা অনুযায়ী এতদিন জানা ছিল-আইনগতভাবে সন্তান দত্তক নেওয়ার সময়ে সেই সন্তানের বয়স যদি তিন মাসের কম হয়, একমাত্র তবেই সেই মহিলা মাতৃত্বকালীন ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই ধারাটিকেই মঙ্গলবার বাতিল করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।

শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক নেওয়া সন্তানের বয়স যা-ই হোক না কেন-তাদের মায়েদেরও ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। বিচারপতিদের বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, আইনের ওই ধারাটি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। প্রসঙ্গত, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের নির্যাস হল, দেশের প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। প্রত্যেকে আইনের আওতায় সমান সুরক্ষা পাবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আইনে প্রতিষ্ঠিত কোনও পদ্ধতি ছাড়া কাউকে ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সামাজিক সুরক্ষা আইনের এই ধারাটি সংবিধানের ওই দুই অনুচ্ছেদের বক্তব্যের পরিপন্থী। উল্লেখ্য, আইনজীবী হামসানান্দিনী নান্দুরি সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০ (৪) ধারার বক্তব্যকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দত্তক নেওয়া শিশুরও একই রকম মাতৃস্নেহের প্রয়োজন হয়। কাজেই দত্তকগ্রহণ কালে শিশুর বয়স তিন মাসের কম হোক বা তিন মাসের বেশি- তাতে পালিতা মায়ের মাতৃত্বকালীন দায়িত্ব কিছু কমে যায় না। একই থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.