Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court 370

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ অস্থায়ী, সংবিধান মেনেই ৩৭০ ধারা বিলোপ, রায় সুপ্রিম কোর্টের

৩৭০ ধারা বিলোপের অধিকার রয়েছে রাষ্ট্রপতির, জানাল শীর্ষ আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ১৩:৪৬

options
link
কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ অস্থায়ী, সংবিধান মেনেই ৩৭০ ধারা বিলোপ, রায় সুপ্রিম কোর্টের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ ছিল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে। 

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে (Supreme Court) বহু মামলা দায়ের হয়। সেগুলিকে একত্রিত করে সম্প্রতি শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সহমত হয়ে জানিয়ে দেয়, “সংবিধানের ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় ৩৭০ ধারা। এই ধারা বিলোপ করে দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সাংবিধানিক পদ্ধতিতেই ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে।”  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার ৩৫০ কোটি, সংসদের বাইরে নাড্ডার নেতৃত্বে বিক্ষোভ BJP-এর]

শীর্ষ আদালত আরও জানায়, দ্রুতই জম্মু-কাশ্মীরকে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দিতে চলেছে কেন্দ্র। দ্রুতই এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। তাছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ঝোড়ো ব্যাটিং করে জোড়া নজির সেনসেক্সের, কতটা লাভবান হলেন বিনিয়োগকারীরা?]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.