সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ নয়৷ তবে বুধবার মধ্য রাতে পাকিস্তানকে যুদ্ধের ট্রেলার দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সাতটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত৷ উরি সেনা ছাউনিতে হামলা করে ১৮ জন জওয়ানের প্রাণ নিয়েছিল পাক জঙ্গিরা৷ ইটের জবাব পাথরে ফিরিয়ে দিল দেশ৷ তবে সার্জিক্যাল স্ট্রাইকের কথা মেনে নিতে নারাজ পাকিস্তান৷ তাদেরকে উস্কে দেওয়ার জন্য ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের নয়া হাতিয়ার বলে মনে করছে পাকিস্তান৷ এবার পাকিস্তানের সেই ধারণাও ভুল প্রমাণ করতে চলেছে ভারতীয় প্রশাসন৷
সূত্রের খবর, সার্জিক্যাল স্ট্রাইকের গোটা ঘটনা ক্যামেরাবন্দি করা হয়েছে৷ ড্রোন ক্যামেরাতেও কিছু দৃশ্য শুট করা হয়েছে৷ অর্থাৎ পাক জঙ্গিদের উপর ভারতীয় সেনার জয়ের প্রমাণ স্বরূপ রয়েছে সেই ভিডিও৷ তবে সেসব ফুটেজ প্রকাশ্যে আনা হবে কি না, বা আনলে কবে আনা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার৷ দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়ে সিদ্ধান্ত৷
উরিতে জঙ্গি হামলার দিন পাঁচেক পর কেরলের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুমকি দিয়েছিলেন, “আমরা আর চুপ করে বসে থাকব না৷ উরিতে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের বলিদান বিফলে যাবে না৷” বুধবার যেন তাঁর সেই হুমকিই বাস্তবে পরিণত হল৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী যে সাহস করেননি, তা-ই করে দেখালেন মোদি৷
সূত্রের খবর, এ তো সবে শুরু৷ এখানেই থেমে যাবে না ভারত৷ পাকিস্তানকে কীভাবে একঘরে করে দেওয়া যায়, তার সবরকম প্রয়াস শুরু করে দিয়েছে প্রশাসন৷ প্রতিবেশি রাষ্ট্রের আর্থিক, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কড়া আঘাত হানতে চাইছে ভারত৷
সর্বশেষ খবর
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর
-
বিয়েবাড়িতে সিল্কের শাড়িতে তেল পড়ে একাক্কার? এই টিপস জানলে বাড়িতেই দাগ হবে সাফ
-
রাতভর বেপাত্তা থাকার পর উদ্ধার যুবকের দেহ, নেপথ্যে সম্পত্তি নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি?