Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পরীক্ষায় নম্বর কম, ভরা ক্লাসে নগ্ন করে শাস্তি দুই ছাত্রীকে

এ কেমন শাস্তি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১৩:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১৩:০১

options
link
পরীক্ষায় নম্বর কম, ভরা ক্লাসে নগ্ন করে শাস্তি দুই ছাত্রীকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় কম নম্বর পেয়েছে। এই ছিল তাদের অপরাধ। এই অপরাধেই গোটা ক্লাসের সামনে নগ্ন করে শাস্তি দেওয়া হল ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে। এমন অভিযোগেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের রুরকি জেলার লনদৌরা এলাকায়। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

[প্লাবিত অসম পরিদর্শনে রাহুল, উঠছে রাজনীতির অভিযোগ]

Advertisement

ঘটনাটি ঘটেছে স্থানীয় একটি বেসরকারি স্কুলে। ষষ্ঠ শ্রেণির ক্লাসে ইংরাজি বিষয়ে কম নম্বর পেয়েছিল ওই দুই ছাত্রী। অভিযোগ, এর জন্য গোটা ক্লাসের সামনে দুই ছাত্রীকে চূড়ান্ত অপমান করেন ওই শিক্ষিকা। তাদের পরনের শার্টটি জোর করে খুলে নেওয়া হয়। স্কুল থেকে বাড়ি ফিরে এই অপমানের কথা বাড়িতে জানায় ওই দুই ছাত্রী। এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ৫০৯ ধারায় নারীর সম্মানহানির মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার মণিকান্ত মিশ্র।

[তৎকাল টিকিট কেটে বেড়াতে যাচ্ছেন, এই বিষয়টি জানা আছে তো?]

জেলার এডুকেশন অফিসার ব্রাহম পাল সিং জানান, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষিকাকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। আরও ভালভাবে এই বিষয়গুলি দেখার জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। তবে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আরও কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। তাঁদের কথায়, স্কুলের প্রতিটি কক্ষে সিসিটিভি বসানো হোক। যাতে এমন অপরাধ যেন আর না হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে দুই ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকা বহিষ্কৃত হলে তবেই তাদের স্কুলে পাঠানো হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

[ধর্ষিতার মূত্রপান করার নিদান পঞ্চায়েতের, অপমানে আত্মঘাতী অভিযুক্ত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.