সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) হলেন ‘কালকেউটে’, বদলা নিতে কৃষকদের বিষাক্ত ছোবল দেবেন। বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস (Congress) নেতা তথা তেলেঙ্গানার (Telengana) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Rebant Reddy)। শনিবার নিজের রাজ্যে একটি জনসভায় তিনি বলেন, কৃষক বিদ্রোহের জেরে কৃষি আইন তুলে নেওয়ার কথা ভোলেননি মোদি, বদলা নিতে ‘কালা নাগু’ ছোবল দেবেই। প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
এদিন জাইরাবাদে দলীয় প্রার্থী সুরেশ শেটকারের হয়ে সভা করেন রেবন্ত। সেখানে তিনি বলেন, যখন নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কৃষকবিরোধী কৃষি আইন এনেছিল, তখন এর বিরুদ্ধে পথে নেমে তিন কালা আইন ফিরিয়ে নিতে বাধ্য করেছিল কৃষকরা। এমনকী মোদিকে ক্ষমা চাইতেও হয়েছিল। কিন্তু মোদি হল কালা নাগুর (কাল কেউটে) মতো। ভুলে যাবে না, ক্ষোভ ধরে রেখে কৃষকদের উচিত শিক্ষা দিয়ে ওই প্রতিবাদের বদলা নেবেই।
[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]
রেবন্তের দাবি, বিজেপির যে কোনও প্রকারে ৪০০ আসন জিতের চেষ্টার পিছনে আসল কারণ- তারা চায় পুজিপতিদের দাস হোন কৃষকরা। এছাড়াও দুই-তৃতীয়াংশ আসন পেলে তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় এবং সংখ্যালঘুদের সংরক্ষণ তুলে দেবে মোদি। উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে ঘৃণাভাষণ থেকে কুরুচিকর মন্তব্য সবই দেখা যাচ্ছে। বিভিন্ন দলের তরফে কমিশনে নালিশের সংখ্যাও ভুরিভুরি। তথাপি বদলাচ্ছে না দেশের নির্বাচনী প্রচারের নিন্দনীয় সংস্কৃতি।
[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার