২৬/১১-র ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা আজও ভোলেনি দেশবাসী। সেই কায়দাতেই ভারতকে ফের রক্তাক্ত করার ছক পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার। লস্করের ডেপুটি চিফ তথা পহেলগাঁও হামলার মূলচক্রী সাইফুল্লাহ কাসুরির একটি হুমকি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
ভিডিওতে সাইফুল্লাহকে বলতে শোনা গিয়েছে, “২০২৫ সালে পাকিস্তান আকাশে আধিপত্য বিস্তার করেছিল। ২০২৬ সালে পাকিস্তান সমুদ্রে আধিপত্য বিস্তার করবে। স্থল, জল, আকাশ – শত্রুদের জন্য কোনও স্থানই অবশিষ্ট থাকবে না।” গোয়েন্দাদের মতে, সাইফুল্লাহর এই হুমকি বার্তা থেকে স্পষ্ট যে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ২৬/১১-র কায়দায় সমুদ্র পথে ভারতে প্রবেশ করে ফের হামলা চালানোর পরিকল্পনা করছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। সেই হামলার মূলচক্রী ছিল এই সাইফুল্লাহ। পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপরই ভারতকে ফের কয়েকবার হুমকি দেয় সাইফুল্লাহ।
বলে রাখা ভালো, সোমবারই ভারতের প্রথম সন্ত্রাস দমন নীতির সূচনা করেছে অমিত শাহের মন্ত্রক। যার নাম ‘প্রহার’। এই নীতিতে সন্ত্রাসবাদ নিয়ে ‘জিরো টলারেন্স’ এবং ‘ডিজিটাল’ যুগে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে ফের রক্তাক্ত করার হুমকি দিল পহেলগাঁও হামলার মূলচক্রী।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও