সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। রবিবার দুপুরে পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা করে জঙ্গিরা। আপাতত এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিশ।
Terrorists attacked police and CRPF personnel in the Gangoo area of Pulwama today. One CRPF jawan was injured in the attack. The area has been cordoned off: Jammu & Kashmir Police
AdvertisementDetails awaited.
— ANI (@ANI) July 17, 2022
জানা গিয়েছে, মৃত সিআরপিএফ জওয়ানের নাম বিনোদ কুমার। জঙ্গি হামলার সময় গুলি লেগে গুরুতর ভাবে আহত হন এএসআই বিনোদ। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা শুরু করা হলেও লাভ হয়নি। আঘাতের কারণে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পুলওয়ামার গাঙ্গু এলাকায়।
UPDATE | The firing happened at Gangoo Crossing Pulwama on a check post & was done from a nearby Apple orchard. 1 CRPF personnel ASI Vinod Kumar was seriously injured and succumbed to his wounds during treatment. Area was cordoned off. Search in progress: J&K Police
— ANI (@ANI) July 17, 2022
[আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে ভারতের দুই জায়গায় ঢুকে পড়ল পাক ড্রোন, বিএসএফের তৎপরতায় রক্ষা]
প্রতিদিনের রুটিন চেকিংয়ের জন্য টহল দিচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নাকা পয়েন্টে চেকিং করছিলেন কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। সেই সময়ই একটি আপেল বাগান থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, শনিবার মাঝরাতেই কাশ্মীর এবং পাঞ্জাবের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাক ড্রোন। তবে বিএসএফের তৎপরতায় পালিয়ে যায় ড্রোন। জানা গিয়েছে, কিছুদিন আগেও পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা ছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়।
[আরও পড়ুন: শাশুড়িকে খুন করার জন্য বউমাকে ‘সুপারি’ দিল শ্বশুর, চাঞ্চল্য মধ্যপ্রদেশে]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!