সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় পুলিশ৷ রবিবার সকালে উপত্যকার সোপিয়ানে একটি থানায় হামলা করে জঙ্গিরা৷ প্রথমে ওই থানা লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড৷ তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা৷ পালটা জবাব দেয় পুলিশ৷ এরপর সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা৷ হামলার ঘটনায় গুরুতর জখম হন এক পুলিশ আধিকারিক৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সূত্রের খবর, সেখানেই মৃত্যু হয়েছে তাঁর৷ হামলার নেপথ্যে উপত্যকার জঙ্গি সংগঠন হিজবুলের যোগ রয়েছে বলে অনুমান৷ ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ৷
#UPDATE #jammukashmir: Policeman who was injured in terror attack on a police station in Shopian has succumbed to injuries. (visuals deferred) pic.twitter.com/eJ6cyRZifG
— ANI (@ANI) September 30, 2018
[টার্গেট ২০১৯! অষ্টমীতে কলেজ স্কোয়ারে অঞ্জলি দেবেন ‘ভক্ত’ রাহুল]
গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা৷ আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার খুব কাছের জমিতে ঘাস কাটতে যান ভারতীয় জওয়ান নরেন্দ্র সিং৷ সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়৷ এরপর উদ্ধার হয় তাঁর গলা কাটা দেহ৷ ভারতের তরফ থেকে অভিযোগ করা হয় পাকিস্তানের দিকে৷ পাক রেঞ্জার্সরাই ওই জওয়ানকে হত্যা করেছে বলে অভিযোগ করে নয়াদিল্লি৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান৷ এখানেই শেষ নয়, এই ঘটনার কয়েকদিন পরেই কাশ্মীরের তিন পুলিশ আধিকারিককে অপহরণ করে জঙ্গিরা৷ উদ্ধার হয় তাঁদেরও মৃতদেহও৷ এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে আসে চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর তরফ থেকে ওই পুলিশ কর্মীদের অপহরণ করে খুন করার সুপারি দেওয়া হয়েছিল জঙ্গিদের৷
[হোয়াটসঅ্যাপে প্রচার জোর, বুথে বুথে ৯ লক্ষ কর্মী নিয়োগ বিজেপির]
এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে নয়াদিল্লি৷ যা নিয়ে ভারতকে আক্রমণ করতেও ছাড়েনি ইসলামাবাদ৷ পালটা সুর চড়িয়েছে ভারতও৷ শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যে দেশ বুরহান ও হাফিজ সইদদের বীরের আখ্যা দেয় তাঁদের সঙ্গে আলোচনায় বসা অর্থহীন বলে পাকিস্তানকে বিঁধেছেন বিদেশমন্ত্রী৷ পাশাপাশি, গতকাল ছিল সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি৷ এদিন পাকিস্তানের মাটিতে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনা উসকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
সর্বশেষ খবর
-
দেবী শাঁখা পরেন বাঁকুড়ায়, কলসে দূর হয় ‘বন্ধ্যাত্ব’, পশ্চিম বর্ধমানের এই পুজোয় তিনদিনই হয় ছাগবলি
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত