Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Delhi

লোকসভায় বিল পাশ করিয়ে বকলমে দিল্লির ক্ষমতার দখল নিচ্ছে কেন্দ্র, বিরোধিতায় সরব আপ

বিলের কথা প্রকাশ্যে আসার পরই যন্তরমন্তরে বিক্ষোভ দেখান ১৫ জন আপ বিধায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ২১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ২১:৩১

options
link
লোকসভায় বিল পাশ করিয়ে বকলমে দিল্লির ক্ষমতার দখল নিচ্ছে কেন্দ্র, বিরোধিতায় সরব আপ zoom

সংবাদ প্রতিদিন ডিজাটাল ডেস্ক: লোকসভায় পাস হয়ে গেল গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধিত) বিল, ২০২১। এই বিল আইনে পরিণত হলে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে দিল্লির (Delhi) সরকারকে সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে। যা বকলমে কেন্দ্রের বিজেপি সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সামিল বলে অভিযোগ আম আদমি পার্টির। এই বিল নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি জানিয়ে এসেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। বিল লোকসভায় (Lok Sabha) পাস হওয়ার পর কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Chief Minister Arvind Kejriwal)।

বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের দাবি, এতে দিল্লির মানুষেরই উপকার হবে। দিল্লি পরিচলনার ক্ষেত্রে জটিলতা অনেক কমবে। দিল্লি আরও বেশি স্বনির্ভর হবে। কিন্তু এই যুক্তি প্রথম থেকেই খারিজ করে এসেছে আম আদমি পার্টি। আপের দাবি, এর ফলে দিল্লির রাজ্য সরকারের হাত থেকে কার্যত সব ক্ষমতা কেন্দ্র নিজের হাতে নিতে চাইছে। কেন্দ্রীয় সরকার যদিও এই সিদ্ধান্তকে রাজনৈতিক পদক্ষেপ হিসাবে না দেখতে আবেদন করেছে তবে তাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষোভ কমছে না। লোকসভার পর এই বিল এবার যাবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পডু়ন: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড, গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুনে ছড়াল তীব্র চাঞ্চল্য]

লোকসভায় বিল পাস হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল টুইটে অভিযোগ করেন, “এই বিল দিল্লির মানুষের প্রতি অপমান। এই বিলের ফলে দিল্লির নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। ক্ষমতা তাদের হাতে যাচ্ছে যাদের মানুষ ভোট দিয়ে হারিয়েছিলেন। বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করল।”

দিল্লির গত বিধানসভা ভোটে আম আদমি পার্টির কাছে পরাস্ত হয় কেন্দ্রের শাসক দল বিজেপি। ৭০ আসনের দিল্লি বিধানসভার ৬২টি আসনে জয় লাভ করে আম আদমি পার্টি। মাত্র ৩টি আসেন জয় লাভ করে বিজেপি। এই বিলের কথা প্রকাশ্যে আসার পরই যন্তরমন্তরে বিক্ষোভ দেখান ১৫ জন আপ বিধায়ক। কিন্তু সেই বিক্ষোভ কার্যত কোনও কাজে লাগল না। নতুন এই বিল আইনে পরিণত হলে দিল্লির শাসন ক্ষমতা বকলমে দিল্লির বিজেপি সরকারের হাতে চলে যাবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও সে দাবি মানতে নারাজ বিজেপি।

[আরও পডু়ন: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী মিঠুন চক্রবর্তী? তুঙ্গে জল্পনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.