Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

‘ইতিহাস সংরক্ষণ করতে না পারলে, দেশরক্ষাও হয় না’

যে জাতি তার ইতিহাস মনে রাখার সময় পায় না, সে তার ভূগোলকেও হারায়, মত যোগীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ০৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ০৫:২৩

options
link
‘ইতিহাস সংরক্ষণ করতে না পারলে, দেশরক্ষাও হয় না’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে জাতি তার ইতিহাস সংরক্ষণ করতে পারে না। সে জাতি তার ভূগোলও রক্ষা করতে পারে না। ঠিক এভাবেই নিজেদের সমালোচনায় মুখর হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রী এসে বারণ করলেও গাড়িতে লালবাতি ব্যবহার করব: বরকতি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহারাণা প্রতাপ সিংয়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। বরাবরই দেশের ঐতিহ্যকে মনে করিয়ে দিয়ে থাকেন যোগী। দেশীয় রাজা ও নেতারাই তাঁর কাছে আদর্শ। এবং তাঁর কাছে ইতিহাসের সংজ্ঞাও আলাদা। দেশের সামগ্রিক ইতিহাসকে তিনি অনেকাংশেই মেনে নিতে পারেন না। এদিনের কথাতেও থাকল সে ইঙ্গিত। সাফ জানালেন, বাবর-আকবর এঁরা অনুপ্রবেশকারী। এঁরা ভারতের কেউ নয়। ভারতে জোর করে এসেছেন। মানুষ যদি এটা মেনে নেয়, তাহলেই সব সমস্যা মিটে যায়। এরা কখনও প্রকৃত নায়ক হতে পারে না। প্রকৃত নায়ক হলেন শিবাজি, গুরু গোবিন্দ সিংয়ের মতো মানুষরা। তাঁদের থেকেই অনুপ্রেরণা নিতে হবে বলে মত যোগীর। তিনি মনে করেন প্রতিটি দেশ বা সম্প্রদায় কিংবা জাতির উচিত তার নিজস্ব ইতিহাসকে সংরক্ষণ করা। তার অনুসরণ করা। কেউ যদি তা না করতে পারে তবে সে দেশ রক্ষা পায় না। যে জাতি তার ইতিহাস মনে রাখার সময় পায় না, সে তার ভূগোলকেও হারায়, মত যোগীর।

এবার হোম ডেলিভারিতেই মিলবে ট্রেনের টিকিট, দাম মেটানো নগদেই ]

দেশের এই প্রকৃত ইতিহাসের উপর জোর দিয়েছেন তিনি। ভারতবর্ষের ইতিহাস বলতে বরাবরই নিজস্ব ভাবনায় চলেছে সঙ্ঘ পরিবার। ঐতিহাসিকদের ইতিহাসভাবনার থেকে তাঁদের ইতিহাসের সংজ্ঞা অনেকটাই আলাদা। হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতের ইতিহাসকে তাঁরা দেখেন নিজস্ব ভাবনার আলোকে। এবং সেই ইতিহাসের অনুবর্তী হয়েই আগামী দিনে এগনোর লক্ষ্য তাঁদের। এদিন যোগীর কথাতেও থাকল সেই ইঙ্গিত। তাঁর বক্তব্য, কোনও জাতি যদি নিজের ইতিহাস সম্পর্কে সচেতন হয় তাহলে দেশরক্ষাও কোনও কঠিন ব্যাপার নয়। সেক্ষেত্রে আইসিস-এর মতো জঙ্গি সংগঠনের হুমকি নিয়েও ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করেন যোগী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.