সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিছানা থেকে এখনও তেমন নড়তে চড়তে পারেন না তিনি৷ মেরুদণ্ডের নিচের অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে শরীরের নিচের অংশে কোনও সাড়া নেই৷ আদৌ তিনি সুস্থ অবস্থায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান ডাক্তাররাও৷ তাঁদেরও আশঙ্কা৷ হয়তো পক্ষাঘাতগ্রস্ত হয়েই বাকি জীবনটা কাটাতে হবে কেন৷ কিন্তু কে এই ব্যক্তি, কেন তাঁর এই অবস্থা? তিনি খুরশিদ আহমেদ৷ কাশ্মীরে বিছিন্নতাবাদীদের হামলার বিরুদ্ধে লড়াই করেই এখন জীবনের এই পরিস্থিতির মুখোমুখি তিনি৷
আজাদ কাশ্মীরের দাবি নিয়ে যখন এক শ্রেণির কাশ্মীরিরা উত্তাল, যখন কাগজে–কলমে হাজারো সমালোচনা, তখন বাস্তবের ছবিটা যে কত মর্মান্তিক তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনা৷ কুপওয়াড়ায় জঙ্গিহানা যখন গোটা দেশের কাছে নিছকই একটা তথ্য, তখন তার ভয়াবহতা যে কত, তা হয়তো বাকি দেশ আন্দাজও করতে পারে না৷ পারেন এঁরাই, যাঁদেরকে তপ্ত সীসার মুখে বুক চিতিয়ে দাঁড়াতে হয়৷ সেদিন ফায়ারিং রেঞ্জ থেকে 
এখন হাসপাতালের বিছানায় শুয়ে কায়ক্লেশে দিন গুজরান৷ কিন্তু এতটুকু আক্ষেপ নেই৷ হয়তো পক্ষাঘাতে পঙ্গু হয়েই বাকি জীবনটা কাটাতে হবে, তবু তাঁর বিশ্বাস, ঈশ্বর যখন বাঁচিয়ে রেখেছেন তখন নিশ্চিতই কোনও এক উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন৷ সুস্থ হয়ে আবার সেনাতে যোগ দিতে চান তিনি৷
আজাদি যখন দেশের বিভিন্ন অঞ্চলে শৌখিন বিপ্লবের এক কথামাত্র, তখন এই সেনারাই জানেন আসলে তার মূল্য কতখানি৷ নেতারা আলোচনা করেন, ভিনদেশের কূটনীতিকরা কাঁটাতারের রাজনীতিতে বিছিন্নতাবাদে উসকানি দেন, কিন্তু বিনিময় চোকাতে হয় এই সেনাদেরই৷ আট বুলেটের ক্ষত বুকে নিয়েও তাই শান্তির প্রার্থনা করে চলেছেন আধাসেনা৷
সর্বশেষ খবর
-
মাংসের পর এবার পচা পনির, আইসক্রিমেও বিষ! বর্ধমানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ‘ভেজাল’ ঘি
-
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড
-
মেডিক্যাল এমার্জেন্সি? হেলথ ইনসিওরেন্স ক্লেম নিয়ে যা না জানলেই নয়
-
জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে দিতেই হবে ৫৬ ভোগ, কারণ জানেন? কী বলছে পুরাণ
-
৬০ ঘণ্টা নেপালের ‘মৃত্যুস্তূপে’! উদ্ধার হতেই মা-বাবাকে শিশুকন্যার প্রশ্ন, ‘বাঁচাতে এলে না কেন?’