সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরীহ দেখতে মোবাইল অ্যাপ থেকেই চুরি যেতে পারে আপনার নেট ব্যাঙ্কিং পিন, পাসওয়ার্ড-সহ যাবতীয় তথ্য। এই মর্মে গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো নামী ব্যাঙ্কগুলি। থার্ড পার্টি মোবাইল অ্যাপ ব্যবহারের বিষয়ে ইউজারদের সতর্ক করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।
(বিস্ফোরক অভিযোগ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের)
এসবিআই কর্তাদের অভিযোগ, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI প্ল্যাটফর্ম ব্যবহার করে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ গ্রাহকদের অজান্তেই তাঁদের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিচ্ছে। তবে নির্দিষ্ট করে কোনও অ্যাপের বিরুদ্ধে অভিযোগ করেনি এসবিআই। তবে এ বিষয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। PhonePe UPI অ্যাপ যাঁরা ব্যবহার করেন, সেই সব গ্রাহকদের ‘ব্লক’ করেছে আইসিআইসিআই। ফ্লিপকার্টের অধীনস্ত PhonePe একটি থার্ড পার্টি অ্যাপ। সংস্থার সিইও সমীর নিগম গত শনিবার এই বিষয়ে টুইটারে সরব হয়েছেন।
(যে ১০টি ক্ষেত্রে ভারত গো-হারা হারাবে আমেরিকা-চিনকেও)
@ICICIBank is blocking all @ybl & @PhonePe_ txns since Friday. No intimation. No provocation. Not cool at all! @UPI_NPCI @YESBANK @dilipasbe pic.twitter.com/QeysKJemEH
— Sameer.Nigam (@_sameernigam) January 14, 2017
সর্বশেষ খবর
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের