সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্টখাট্টো নাদুস-নুদুস চেহারা৷ মূষিক বাহন নিয়ে দিব্যি হাসিমুখে বসে তিনি বেদিতে৷ একদন্ত নিয়ে ডানহাতে করছেন অভয়দান৷ ‘গণপতি বাপ্পা’র এই চেহারা সর্বজনবিদিত৷ এতে আবার নতুন কী আছে? আছে রাশি রাশি চকোলেট৷ আজ্ঞে, হ্যাঁ! তিন ফুটের এই গণেশমূর্তিটি সম্পূর্ণ চকোলেট দিয়ে তৈরি৷ তৈরি করেছে লুধিয়ানার এক বেকারি৷
পুরো মূর্তিটি তৈরি করতে বেকারি মালিক হরজিন্দের এস কুক্রেজার লেগেছে ৪০ কিলোগ্রাম বেলজিয়ান চকোলেট৷ শুধুমাত্র ভক্তিভাবে কিংবা নিজের বিঘ্ননাশের জন্য এই মূর্তি তিনি তৈরি করেননি৷ এর নেপথ্যে রয়েছে অন্য কারণ৷
পুজো শেষে এই মূর্তি বিসর্জন হরজিন্দের করবেন দুধের মধ্যে৷ দুধ ও চকোলেটের মিশেলে তৈরি করা হবে চকোলেট মিল্কশেক৷ যা বিতরণ করা হবে দুঃস্থ শিশুদের মধ্যে৷ কারণ লুধিয়ানার বেকারি মালিকের বিশ্বাস, জীবের সেবা মানেই দেবের সেবা৷
Chocolate #Ganpati by our bakery! Plan to do Visarjan in milk & serve choco milk to poor kids! #GaneshChaturthi pic.twitter.com/tCnlX6NtkZ
— Harjinder S Kukreja (@SinghLions) 5 September 2016
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের