Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

গ্রামের নাম ‘ট্রাম্প’, ঠিকানা কিন্তু ভারতই

মোদির মুলুকেই ট্রাম্পের নামে গ্রাম!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ০৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ০৬:৩৭

options
link
গ্রামের নাম ‘ট্রাম্প’, ঠিকানা কিন্তু ভারতই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের নাম ‘ট্রাম্প ভিলেজ’। যদি ভাবেন মার্কিন মুলুকের কোনও ছোট জনপদের কথা বলা হচ্ছে, তাহলে ভুল করবেন। খোদ মোদির মুলুক ভারতেই রাজস্থানের এক গ্রামের নাম হতে চলেছে মার্কিন প্রেসিডেন্টের নামে।

সেনার বৈঠকে চলল পর্ন ভিডিও, নির্দেশ তদন্তের  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ প্রস্তাব ভারতীয় সমাজকর্মী বিন্দেশ্বর পাঠকের। রাজস্থানের মেওয়াট অঞ্চলের একটি গ্রামের নাম হবে ‘ট্রাম্প ভিলেজ’, এই ঘোষণাই করেছেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতেই তাঁর এই সিদ্ধান্ত। এমনিতে মোদি ও ট্রাম্পের সম্পর্ক বেশ ভালই। মার্কিন মুলুকের মসনদে ট্রাম্প বসার পর ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের মধ্যে এ ব্যাপারে অগ্রগণ্য ছিলেন মোদি। সে সৌজন্য ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা দু’বার ফোন করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। সম্প্রতি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে। এই জুনেই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এইচওয়ানবি ভিসা থেকে এনএসজি-তে ভারতে সমর্থন, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে ট্রাম্পকে খুশি করতেই এরকম পদক্ষেপ ভারতীয় সমাজকর্মীর।

OMG! এসি থেকে আসতে পারে এমন বিপদ! ]

গ্রামে গ্রামে শৌচালয় গড়ার কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন তিনি। সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতাও তিনি। তাঁরই এই প্রস্তাব। যদিও তিনি নামকরণ করলেও, তাতে এখনও সরকারি সিলমোহর পড়েনি। আপাতত তাই সরকারিভাবে এই গ্রামের নাম বদলে গেল এমনটা বলা যাচ্ছে না।এদিকে উত্তরপ্রদেশে এক গ্রামের বাসিন্দারা তাঁদের গ্রামের নাম বদলে পাক অধিকৃত কাশ্মীর রাখবেন ঠিক করেছেন। দীর্ঘদিনের অনুন্নয়ন ও বঞ্চনার প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত। ঠিক তার পাশাপাশি বৈদেশিক সম্পর্ককে প্রাধান্য দিয়ে ভারতীয় কোনও গ্রামের এরকম নামকরণ যে অভিনব, তা নিঃসন্দেহে বলা যায়।

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.