সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই শহরের রাস্তায় অটোচালকদের দৌরাত্ম্যের কাহিনি প্রায় প্রতিদিনের৷ কখনও চালকের দুর্ব্যবহারের সাক্ষী নিত্যযাত্রীরা, কখনও বেপরোয়া অটোর শিকার পথযাত্রী৷ সাধারণ যাত্রীদের কাছে অটোচালকদের ইমেজই যখন বেশ খলনায়ক প্রকৃতির, তখন কেউ কি স্রেফ ভালবেসেই অটোচালক হতে পারেন? পারেন জেনিফার৷
কে এই জেনিফার? পুদুচেরির মহিলা অটোচালক তিনি৷ মহিলাদের অটো চালানো কোনও নতুন ঘটনা নয় বটে৷ তবে জেনিফারের কাহিনি অন্যদের থেকে একটু আলাদা৷ কারণ অভাবের তাড়নায় নয়, ভালবেসে গত আট বছর ধরে অটো চালাচ্ছেন পুদুচেরির এই মহিলা৷
জেনিফারের কথা সোশাল মিডিয়ার মাধ্যমে সবার নজরে আনেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাঙ্খা দুরেজা৷ নিজের ফ্রেঞ্চ লেনের অফিসে যাওয়ার সময় প্রায়ই তাঁর দেখা হয় জেনিফারের সঙ্গে৷ ইংরাজিতে চোস্ত জেনিফারের কাছে কোনও নামী কোম্পানিতে চাকরি পাওয়া বড় ব্যাপার নয়৷ কিন্তু, তিন চাকার এই বাহনকে ভালবেসেই আট বছর ধরে যাত্রী পারাপার করে চলেছেন তিনি৷ বিয়ে করে সংসার পেতেছেন৷ স্বামীও অটোচালক এবং স্ত্রীর সিদ্ধান্তে তাঁর পাশেই দাঁড়িয়েছেন৷
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের