সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার অতি উৎসাহে প্রাণ গেল উত্তরাখণ্ডের (Uttarakhand) এক সরকারি আধিকারিকের। কেদারনাথ ধামে (Kedarnath Dham) একটি হেলকপ্টারের সঙ্গে সেলফি তুলতে যান তিনি। তখনই কপ্টারের ব্লেডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ধড় থেকে আলাদা হয়ে যায় মুন্ডু। রবিবার দুপুরের এই ভয়ানক দুর্ঘনা ঘটে। যার সাক্ষী হন উপস্থিত পর্যটকরা। প্রত্যক্ষদর্শীদের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জীতেন্দ্র কুমার সৈনি। তিনি উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন। সম্প্রতি কেদারানাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ২৫ এপ্রিল থেকে সেই যাত্রা শুরু হচ্ছে। তার প্রস্তুতিতেই কপ্টারটি পৌঁছেছিল কেদারনাথ ধামের হেলিপ্যাডে। তখনই সেলফি তুলতে এগিয়ে যান জীতেন্দ্র। ঘটনার সময় কপ্টারটির পিছনের দিকের পাখা (রোটর) চলছিল। অতি উৎসাহে তিনি বুঝতে পারেননি ধারাল ব্লেডের কতটা কাছে চলে গিয়েছেন।
[আরও পড়ুন: মোদিকে মানববোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার কেরলের বাসিন্দা]
ফলে মুহূর্তের অসতর্কতায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কপ্টারের তীব্র গতির ব্লেডে জীতেন্দ্রর মুন্ডু দেহ থেকে কেটে আলাদা হয়ে যায়। এই ঘটনায় উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলারের পরিবারের লোকেদের।
[আরও পড়ুন: ‘বীরের মতো আত্মসমর্পণ করেছে আমার ছেলে’, দাবি অমৃতপালের গরবিনী মায়ের]
সর্বশেষ খবর
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: ক্রমবর্ধমান সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন