সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ৫২ বছর ধরে তেরঙ্গা ওড়ায়নি, তারা যে সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক। এভাবেই গেরুয়া শিবিরকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gahndhi)। স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। মঙ্গলবারই ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) প্রোফাইল ছবিতে তেরঙ্গা দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ার ডিসপ্লে পিকচারে ত্রিবর্ণরঞ্জিত পতাকার ছবি দেওয়ার পাশাপাশি সকলকে নিজেদের বাড়িতে তেরঙ্গা ওড়ানোর আরজিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই লাগাতার গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন রাহুল গান্ধী।
कर्नाटक खादी ग्रामोद्योग के सभी साथियों से मिलकर बहुत खुशी हुई।
इतिहास गवाह है, ‘हर घर तिरंगा’ मुहीम चलाने वाले, उस देशद्रोही संगठन से निकले हैं, जिन्होंने 52 सालों तक तिरंगा नहीं फहराया।
आज़ादी की लड़ाई से, ये कांग्रेस पार्टी को तब भी नहीं रोक पाए और आज भी नहीं रोक पाएंगे। pic.twitter.com/tp2fjLki75
— Rahul Gandhi (@RahulGandhi) August 3, 2022
[আরও পড়ুন: কীভাবে বিপুল সম্পত্তির মালিক? এবার নজরে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ারের লকার]
গতকালই রাহুল নিজের সোশ্যাল মিডিয়ার ডিপিতে পতাকার ছবি যুক্ত করেছেন। কিন্তু সেই পতাকা দেখা গিয়েছে জওহরলাল নেহরুর হাতে। এই সূক্ষ্ম খোঁচার পরদিনই তাঁকে এমন সরাসরি আক্রমণ করতে দেখা গেল। তিনি তাঁর কর্ণাটকের খাদি গ্রামে যাওয়ার প্রসঙ্গে লিখেছেন, ”কর্ণাটক খাদি গ্রাম শিল্পের সমস্ত সহকর্মীদের সাথে দেখা করে খুব আনন্দ হল। ইতিহাস সাক্ষী যারা ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান চালাচ্ছেন তাদের জন্ম দেশবিরোধী সংগঠন থেকে, যারা ৫২ বছর ধরে তেরঙ্গা তোলেনি। স্বাধীনতা সংগ্রাম থেকে তারা কংগ্রেস দলকে তখনও থামাতে পারেনি এবং আজও থামাতে পারবে না।” রাহুল নাম না নিলেও পরিষ্কার, তিনি আরএসএসের কথাই বলতে চেয়েছেন।
এর আগেও রাহুল এই ধরনের খোঁচা দিয়েছিলেন কেন্দ্রকে। টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছিল, ”যারা ৫২ বছর ধরে তেরঙ্গা উত্তোলন করেনি, তারা সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক। তরুণদের সেনায় নাম লেখানোর প্যাশন থাকে। তারা চৌকিদার হয়ে বিজেপির অফিস পাহারা দিতে আগ্রহী নয়। দেশকে রক্ষা করাই তাদের স্বপ্ন। প্রধানমন্ত্রীর নিস্তব্ধতা এই অসম্মানে সিলমোহর।” ‘অগ্নিপথ প্রকল্প’ নিয়ে বিতর্কের সময়ই সেবার এই পোস্ট করেছিলেন তিনি। আর তাতেও ৫২ বছর ধরে তেরঙ্গা না উত্তোলন করার বিষয়টি উত্থাপিত হয়েছিল।
ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়েও বৃহস্পতিবার রাহুল আক্রমণ করেছেন বিজেপিকে। ওই সংবাদপত্রের অফিসে ইডি হামলার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, ”আমরা ভয় পাই না। বিজেপি যা খুশি করুক। আমি দেশকে রক্ষা করার কাজ করে যাব। গণতন্ত্র ও সৌভ্রাতৃত্বকে রক্ষা করব।”
[আরও পড়ুন: শ্রাবণের অর্ধেক পার, ভ্যাপসা গরমে নাজেহাল, কবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?]
সর্বশেষ খবর
-
‘আগে বাচ্চার ডেলিভারি হয়ে একটু বড় হোক’, আচমকা কেন এমন বক্তব্য ‘অভিমানী’ যিশুর?
-
বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন বুকে ব্যথা, মাত্র ৪৯ বছরে প্রয়াত মনু ভাকেরের কোচ
-
নথি জাল করে সাড়ে ৩ লাখে ফুটপাথের দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে