সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারবার দেশের আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দির আগ্রাসনের অভিযোগ উঠেছে। ভাষা বিতর্কে নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ-র। সেই শাহ এবার অঞ্চলিক ভাষার গুরুত্ব বোঝাতে বললেন, দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁদের এবার লজ্জিত হতে হবে! ভারতের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার সময় এসেছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি ভাষাবিতর্কে ব্যাকফুটে শাহ?
বৃহস্পতিবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে মাতৃভাষার গুরুত্ব নিয়ে সোচ্চার হন তিনি। বলেন, “এই দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁদের খুব শিগগিরই লজ্জিত হতে হবে। অচিরেই এমন সমাজ গঠিত হবে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সংস্কৃতিক রত্ন। আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারব না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আধসেদ্ধ বিদেশী ভাষা দিয়ে পূর্ণাঙ্গ ভারতের ধারণা করা যায় না।” আরও বলেন, “আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমি এটাও জানি, ভারতীয় সমাজ এটা জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।” শাহ জানান, ২০৪৭ সালে উন্নত ভারত গড়ে তুলতে ভারতের ভাষাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রসঙ্গত, হিন্দি ভার্সেস আঞ্চলিক ভাষার লড়াইয়ে বারবার সোচ্চার হয়েছে দক্ষিণের রাজ্যগুলি। ভাষাযুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপি শাসিত দক্ষিণের রাজ্যগুলিও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন একধাপ এগিয়ে অভিযোগ করেছেন, নয়া শিক্ষানীতিকে ব্যবহার করে সুকৌশলে আঞ্চলিক ভাষাগুলির উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে শাহের আঞ্চলিক ভাষাপ্রীতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ