Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Kashmir

কাশ্মীরে জেহাদিদের সঙ্গে লড়াই, শহিদ মেজর ও ২ জওয়ান

ফের রক্তাক্ত ভূস্বর্গ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১৯:৪৭

options
link
কাশ্মীরে জেহাদিদের সঙ্গে লড়াই, শহিদ মেজর ও ২ জওয়ান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে শহিদ হয়েছেন এক মেজর ও ২ জন জওয়ান। 

পুলিশ সূত্রে খবর, বুধবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)  রাজৌরি জেলার সোলকি অঞ্চলে জঙ্গিদের নিকেশ করতে অভিযান শুরু করে সেনাবাহিনী। গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতেই তৈরি হয় গোটা নকশা। সেইমতো গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেন জওয়ানরা। তার পরই সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয় নিরাপত্তারক্ষীদের। সংঘর্ষে শহিদ হন এক মেজর ও দুই জওয়ান। আহত এক।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উপার্জনক্ষম কিন্তু আয় না করলে খোরপোশ চাইতে পারেন না স্ত্রী: দিল্লি হাই কোর্ট]

এদিন সকালেই রাজৌরির কালাকোট অঞ্চল থেকে দুই জেহাদিকে আটক করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে জেহাদিদের উপস্থিতির খবর পেয়ে ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনার যৌথবাহিনী।    

উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। খারাপ আবহাওয়ার সুযোগ নিয়েই ভারতে প্রবেশ করার মতলব ছিল ওই হানাদারদের। তবে সেই ছক বানচাল হয়ে যায়। অনুপ্রবেশকারী ২ জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়। 

[আরও পড়ুন: আর মাত্র ১২ মিটার! বুধবার রাতেই উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার শ্রমিকদের?]

উল্লেখ্য, কাশ্মীরকে অশান্ত করতে সচেষ্ট পাকিস্তান। কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছর ধরেই কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। আর সবটাই ঘটছে আইএসএইয়ের অঙ্গুলিহেলনে। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.