সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠের একপাশে মলমূত্র ত্যাগ করেছিল। এর জেরে দলিত সম্প্রদায়ের তিন নাবালককে হেনস্তা করার পাশাপাশি তাদের দিয়ে প্রকাশ্যে ওই মলমূত্র পরিষ্কার করানোর অভিযোগ উঠল উচ্চবর্ণের ৬ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরামবালুর জেলার সিরুকুদাল গ্রামে। বিষয়টি নিয়ে ওই এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হওয়ায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকিদের ধরতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ১৩ থেকে ১৫ বছর বয়সী দলিত সম্প্রদায়ের পাঁচ নাবালক সিরুকুদাল গ্রামের মন্দির সংলগ্ন একটি মাঠের একপাশে প্রাতঃকৃত্য সারছিল। আচমকা সেখানে হাজির হয় ওই এলাকার উচ্চবর্ণের ৬ জন যুবক। খেলার মাঠে ওই দলিত নাবালকরা কেন মলমূত্র ত্যাগ করেছে জানতে চায়। তারপর তাদের হেনস্তা করার পাশাপাশি অবিলম্বে মাঠ থেকে নিজেদের হাতে নোংরা পরিষ্কার করার নির্দেশ দেয়। এর জন্য কয়েকটি বস্তাও এনে দেয় তারা। বাধ্য হয়ে মলমূত্র পরিষ্কার করতে হয়।
[আরও পড়ুন: ‘কেউ যেন অনাহারে না থাকে’, করোনা কালে লোকসান সহ্য করেও ১ টাকায় ইডলি বেচছেন বৃদ্ধা]
এই ঘটনার কথা শোনার পরেই ওই এলাকার দলিত সম্প্রদায়ের মানুষরা গ্রামের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ দেখানোর পরে স্থানীয় থানার পুলিশ এসে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার আশ্বাস তুলে পরিস্থিতি শান্ত হয়। এরপর নির্যাতিত নাবালকদের একজনের মা স্থানীয় মারুভাতুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তিন জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এপ্রসঙ্গে পেরামবালুর জেলার পুলিশ সুপার নিশা পার্থিবান জানান, অভিযোগের ভিত্তিতে আর অবিনেশ (২০), সিলামবারাসন (২৪) এবং এস সেলভাকুমার (২৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।
[আরও পড়ুন: চিন থেকে সরে ভারতে স্যামসংয়ের কারখানা! নয়ডায় ইউনিট খুলতে সাড়়ে ৪ হাজার কোটি বিনিয়োগ]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না